গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতায় আগ্রহী লিথুনিয়া

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৪৭ এএম ২০২৬
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতায় আগ্রহী লিথুনিয়া
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন, ডিজিটাল রূপান্তর ও সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বাল্টিক দেশ লিথুনিয়া। এ লক্ষ্যে দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান লিথুনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিসকেভিচিয়েনে। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও লিথুনিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও আর্থিক প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ডায়ানা মিসকেভিচিয়েনে বলেন, লিথুনিয়া বিশ্বমানের লেজার প্রযুক্তি, সরকারি প্রযুক্তিসেবা ও আর্থিক প্রযুক্তিসেবায় অন্যতম অগ্রগামী দেশ। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা জোরদারে নিজেদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ে তাঁর দেশ আগ্রহী।

তিনি বলেন, দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ ও লিথুনিয়ার মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ সীমিত হলেও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের দ্রুত বিকাশমান তথ্যপ্রযুক্তি খাত, দক্ষ তরুণ জনশক্তি এবং ফ্রিল্যান্সারদের সক্ষমতা কাজে লাগিয়ে লিথুনিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ এশিয়ার বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারে।

বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগের গন্তব্য হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ প্রত্যাহার এবং অর্জিত মুনাফা নিজ দেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও প্রযুক্তি খাতকে কেন্দ্র করে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে বলে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সাইবার নিরাপত্তা, আর্থিক প্রযুক্তি, উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক বিনিয়োগে সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে তা ভূমিকা রাখতে পারে।

বৈঠকে বাণিজ্য সচিব আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/১৬/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ
০৩ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা
০৩ অক্টোবর ২০২৬

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা

বাংলাদেশের বিভিন্ন ইস্যু কেন্দ্র করে কলকাতায় বাংলাদেশের মিশনের সামনে ফের বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়...

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৩ অক্টোবর ২০২৬

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রে...

ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা
০৩ অক্টোবর ২০২৬

ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক ত্রিশিতা মওলা বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 5 মিনিট আগে