গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদের বিশেষ পদ লেবু মাছে ভাত

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫ পিএম, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৫০ এএম ২০২৬
ঈদের বিশেষ পদ লেবু মাছে ভাত
ছবি

ছবি সংগৃহীত

ঈদ মানেই পরিবারের সবাইকে নিয়ে আনন্দ, আড্ডা আর সুস্বাদু খাবারের আয়োজন। এদিন টেবিলে থাকে নানা রকম মুখরোচক পদ। তবে পরিচিত রান্নার পাশাপাশি ভিন্ন স্বাদের কিছু রাখতে পারলে খাবারের আনন্দ আরো বেড়ে যায়। তেমনই একটি ব্যতিক্রমী ও সুস্বাদু পদ হলো লেবু মাছে ভাত।

টাটকা মাছ, লেবুর টক ঘ্রাণ আর মসলার মিশেলে তৈরি এই পদটি যেমন সহজে রান্না করা যায়, তেমনি স্বাদেও দারুণ। ঈদের দিনে ঘরোয়া আয়োজনে একটু ভিন্নতা আনতে চাইলে লেবু মাছে ভাত হতে পারে চমৎকার একটি পছন্দ। রইলো রেসিপি-

উপকরণ
ফিশ ফিলে ৫০০ গ্রাম
লবণ স্বাদমতো
গোলমরিচের গুঁড়ো আধা চা-চামচ
লেবুর রস ৩ টেবিল চামচ
মাখন ২ টেবিল চামচ
রসুনকুচি ১ টেবিল চামচ
বাসমতী চাল ৪ কাপ
লেবুর খোসাকুচি পরিমাণমতো
ধনেপাতা পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন
প্রথমেই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এবার লবণ, গোলমরিচ ও লেবুর রস দিয়ে মাছ ম্যারিনেট করে রাখুন আধা ঘণ্টা। অন্যদিকে বাসমতী চাল রান্না করে রাখুন। এরপর চুলায় কড়াই দিয়ে মাখনে রসুনকুচি হালকা ভেজে নিন। রসুনকুচি ভাজা হলে তাতে মাছ ভেজে নিন। মাছ ভালোভাবে ভাজা হলে এর সঙ্গে ভাত দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের লেবু মাছে ভাত। সবশেষে লেবুর খোসাকুচি ও ধনেপাতা দিয়ে পরিবেশন করুন মজাদার এই পদটি।

এসি/১১/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে
০৮ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ও রসুন অপরিহার্য উপকরণ। রান্নার প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিনই এসবের বিপুল...

ইলিশের জালি কাবাবের রেসিপি
০৮ সেপ্টেম্বর ২০২৬

ইলিশের জালি কাবাবের রেসিপি

জালি কাবাব তো অনেক খেয়েছেন। মাংসের জালি কাবাব খেয়ে থাকলেও ইলিশ মাছ দিয়ে তৈরি জালি কাবাবের স্বাদ নিয়ে...

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!
০৮ সেপ্টেম্বর ২০২৬

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!

জ্বর হলে গোসল করা যাবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। প্রচলিত ধারণায় কেউ কেউ মনে করেন, জ্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে