গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪০ এএম ২০২৬
বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল
ছবি

ছবি সংগৃহীত

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও উদ্যোক্তা ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে স্বজনদের উপস্থিতিতে ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সুখবরটি জানান ইসরাত পায়েল। 

ছবিতে লাল রঙের জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে। 

 

জানা গেছে, তার স্বামী আল-আমিন চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে তার একাধিক ব্যবসা রয়েছে বলেও জানা গেছে। বিয়ের ছবি প্রকাশ করে পায়েল লেখেন, আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ।


সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।


বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা শুরু হলে কমেন্ট বক্সে বিষয়টি পরিষ্কার করেন পায়েল। তিনি জানান, তাদের বিয়ে বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে। ফলে এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন ইসরাত পায়েলে। 

একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন। পরবর্তীতে অনুষ্ঠান উপস্থাপনা, বড় পরিসরের স্টেজ শো, মডেলিং এবং উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করেন ইসরাত পায়েল।

ডিসি/আপ্র/১২/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভেনিসে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়
১২ সেপ্টেম্বর ২০২৬

ভেনিসে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও জিতল বাংলাদেশের সিনেমা। প্রথমবারের মতো উৎসবের অফ...

আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
১২ সেপ্টেম্বর ২০২৬

আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে বড়সডড় চুরি হয়েছে। গৃহপরিচারিকার বিরুদ্ধে কয়েক লাখ...

কলকাতা উৎসবে এবার থাকবে ‘উত্তম পুরস্কার’
১২ সেপ্টেম্বর ২০২৬

কলকাতা উৎসবে এবার থাকবে ‘উত্তম পুরস্কার’

তিন দশকেরও বেশি সময় ধরে হয়ে আসছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে...

মা হলেন লেডি গাগা
১২ সেপ্টেম্বর ২০২৬

মা হলেন লেডি গাগা

বাগদান সম্পন্ন হওয়া মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা লেডি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে