গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, ৭২ জন বাংলাদেশি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:২৬ এএম ২০২৬
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, ৭২ জন বাংলাদেশি
ছবি

ছবি সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে গত ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপীয় সীমান্ত ও কোস্টগার্ড সংস্থা ফ্রন্টেক্স। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও সুদানের নাগরিকের সংখ্যা বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গ্রিসের সংবাদমাধ্যম ‘ডিমোক্রেটিয়া’র বরাত দিয়ে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, গত দুই দিনে লিবিয়ার উপকূল থেকে যাত্রা করা অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছেছেন। এতে স্থানীয় প্রশাসন ও অভিবাসী আশ্রয়কেন্দ্রগুলোর ওপর চাপ বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) ফ্রন্টেক্সের একটি টহল দল ইয়েরাপেত্রা এলাকার দক্ষিণ-পূর্ব উপকূলে ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকা শনাক্ত করে। পরে একটি মাছ ধরার নৌকার সহায়তায় কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে ইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যান। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়।

এর কয়েক ঘণ্টা আগে আরো দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছান। তাদের মধ্যে ৭২ জন বাংলাদেশি, ৩১ জন সুদানের নাগরিক এবং ৯ জন মিসরের নাগরিক ছিলেন।

উদ্ধার হওয়া অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে পৃথক এক ঘটনায় গ্রিস কর্তৃপক্ষ দক্ষিণ সুদানের নাগরিকত্বধারী ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগ আনা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, ইয়েরাপেত্রা উপকূল থেকে উদ্ধার হওয়া ৫০ জন অভিবাসীকে লিবিয়ার তোব্রুক শহর থেকে নৌকায় করে ক্রিট পর্যন্ত নিয়ে আসার সঙ্গে ওই কিশোর জড়িত থাকতে পারে।

উদ্ধার হওয়া অভিবাসীদের বরাত দিয়ে গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকায় করে ইউরোপে পৌঁছানোর জন্য প্রত্যেকের কাছ থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মার্কিন ডলার নেওয়া হয়েছিল।
সানা/আপ্র/৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের
২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

শান্তিচুক্তি না হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গল...

ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি
২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। একই সঙ্গে বিদ্যমান কাঠা...

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
২৩ সেপ্টেম্বর ২০২৬

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধ...

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
২৩ সেপ্টেম্বর ২০২৬

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে