গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

হরমুজ ব্যবস্থাপনায় ইরান ও ওমানের মধ্যে সমঝোতা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১৩:২৯ এএম ২০২৬
হরমুজ ব্যবস্থাপনায় ইরান ও ওমানের মধ্যে সমঝোতা
ছবি

হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে তেহরান ও মাসকাট একটি সাধারণ সমঝোতায় পৌঁছেছে -ফাইল ছবি

হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে যৌথ কমিটির প্রথম বৈঠকে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। বৈঠকে প্রণালিটির প্রশাসনিক ও নৌপথ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশ মতবিনিময় করে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি এ তথ্য নিশ্চিত করে জানান, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে তেহরান ও মাসকাট একটি সাধারণ সমঝোতায় পৌঁছেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এএফপিকে ঘারিভাবাদি জানান, উপকূলীয় রাষ্ট্র হিসেবে ওমানও প্রণালির ব্যবস্থাপনায় অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছে এবং সেবার বিনিময়ে ফি আদায়ের বিষয়টিও তারা সমর্থন করে।

তিনি আরো জানান, বিষয়টি এগিয়ে নিতে দুই দেশের মধ্যে একটি কারিগরি কমিটি গঠন করা হবে। আগামী সাত থেকে আট দিনের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা শুরু হবে। এরপর প্রণালির ব্যবস্থাপনা কাঠামো নিয়ে খসড়া প্রস্তাব প্রস্তুত করা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এই প্রণালিতে সম্ভাব্য সেবা ফি আরোপের উদ্যোগের বিরোধিতা করে আসছে, যেখানে ইরান ও ওমান নিজেদের সমন্বিত ব্যবস্থাপনার পক্ষে অবস্থান নিয়েছে।
সানা/ডিসি/আপ্র/৩০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
০৮ অক্টোবর ২০২৬

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প

পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।বৃহস্পতিবার (৮ অক্টো...

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
০৮ অক্টোবর ২০২৬

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছ...

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা
০৭ অক্টোবর ২০২৬

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস হয়ে গেলেও সেটিকে ‘খুবই স...

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল
০৭ অক্টোবর ২০২৬

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল

হিমালয়ের পাহাড়ি বনে মোনালের ডাক একসময় ছিল প্রকৃতির স্বাভাবিক সুরের অংশ। এখন সেই ডাকও বদলে যাচ্ছে। পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই