গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানকে আবারো ধ্বংস করার হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫ পিএম, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১১:০০ এএম ২০২৬
ইরানকে আবারো ধ্বংস করার হুমকি দিলেন ট্রাম্প
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধ শুরু করতে বাধ্য হয়, তবে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। একই সঙ্গে তিনি তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

গত শনিবার (২৭ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গযুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।

তিনি লেখেন, এমন পরিস্থিতি আসতে পারে যখন যুক্তরাষ্ট্রের আর সংযত থাকা সম্ভব হবে না এবং চলমান সামরিক অভিযান আরো বিস্তৃত করতে হতে পারে। তাঁর ভাষায়, সে ক্ষেত্রে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে দ্বিতীয় দফা হামলার কথা জানায়। এসব হামলা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে চালানো হয়েছে বলে দাবি করা হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান চালানো হয়। এতে ইরানের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।

এ ছাড়া দাবি করা হয়, শুক্রবারও একটি পানামা পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে, যেখানে প্রায় ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আকাশ থেকে ধারণ করা বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে বলে জানানো হয়, যদিও ভিডিওটির মান অস্পষ্ট ছিল।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও বিমানবাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের ১০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে নতুন করে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার সূত্রপাত হয়। এরপর দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে একাধিকবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।
সানা/আপ্র/২৮/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে
৩০ সেপ্টেম্বর ২০২৬

গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে

মেয়াদ শেষ হতে চলা গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কারিগরি পর্যায়ে আলোচনা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
২৯ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডাবলিনে দ্য নিউইয়র্ক টাইমসের গেমস বিভাগের প্রকৌশল নির্বাহী...

ইসরায়েলকে আর মার্কিন সামরিক সহায়তা নয়
২৯ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে আর মার্কিন সামরিক সহায়তা নয়

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে আরব-প্রধান দুটি রাজনৈতিক জোটকে অংশগ্রহণে নিষেধাজ্ঞার পর দেশটিক...

শনির চাঁদে পৃথিবীর অণুজীবের টিকে থাকার ইঙ্গিত
২৯ সেপ্টেম্বর ২০২৬

শনির চাঁদে পৃথিবীর অণুজীবের টিকে থাকার ইঙ্গিত

শনির উপগ্রহ এনসেলাডাসে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ দীর্ঘদিনের। বরফে ঢাকা এই উ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই