গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

মোদির ব্রিফিংয়ে প্রশ্ন ছুড়ে ভাইরাল সাংবাদিক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ২০:৫৪ এএম ২০২৬
মোদির ব্রিফিংয়ে প্রশ্ন ছুড়ে ভাইরাল সাংবাদিক
ছবি

ব্রিফিং শেষ হওয়ার পর নরওয়ের সাংবাদিক হ্যাল লিং মোদিকে উদ্দেশ করে প্রশ্ন করেন -ছবি ইন্টারনেট

নরওয়ের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যৌথ মিডিয়া ব্রিফিং শেষে এক সাংবাদিকের প্রশ্নকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। ব্রিফিং শেষ হওয়ার পর নরওয়ের সাংবাদিক হ্যাল লিং মোদিকে উদ্দেশ করে প্রশ্ন করেন, কেন তিনি বিশ্বের সবচেয়ে মুক্ত গণমাধ্যম থেকে প্রশ্ন নিচ্ছেন না। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাংবাদিকটি রাতারাতি ভাইরাল হয়ে যান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় হ্যাল লিং বলেন, নরওয়ে সংবাদমাধ্যম স্বাধীনতার সূচকে শীর্ষে থাকলেও ভারতের অবস্থান অনেক নিচে। তার এই মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এরপর নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস তাকে পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে আমন্ত্রণ জানায়, যা আরো উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়।

সেই ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিভিন্ন প্রসঙ্গ টেনে প্রশ্নের জবাব দেন, তবে সরাসরি প্রশ্নের যথাযথ উত্তর না পাওয়ায় লিং এক পর্যায়ে কক্ষ ত্যাগ করেন এবং পরে আবার ফিরে আসেন। পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এরপর থেকেই হ্যাল লিংকে ঘিরে নানা আলোচনা শুরু হয়। তার সামাজিক যোগাযোগমাধ্যমের অতীত পোস্ট, রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন বিষয়ে লেখা নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়। কেউ কেউ তাকে উদ্দেশ্যমূলকভাবে ‘প্ল্যান্ট’ করা সাংবাদিক বলেও দাবি করেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে সাধারণ সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

লিং জানান, তিনি মূলত নরওয়ের একটি সংবাদমাধ্যমে কাজ করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে লিখে থাকেন। ভাইরাল হওয়ার পর তার সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীর সংখ্যাও দ্রুত বৃদ্ধি পায়।

এ ঘটনায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলীয় নেতারা প্রধানমন্ত্রী মোদির আচরণ নিয়ে সমালোচনা করেন। অন্যদিকে ক্ষমতাসীন দল সাংবাদিকটির পেশাগত অবস্থান ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে।

ঘটনাটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীনতা ও কূটনৈতিক সংবাদ সম্মেলনের স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। সূত্র: ইন্ডিয়া টুডে
সানা/ডিসি/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু
১৫ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে নতুন কর...

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে
১৪ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ককরোচ জনতা পার্টির (সিজেপি...

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ
১৪ অক্টোবর ২০২৬

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত এবং অস্ত্রোপচারের...

১৫ বছরে চাকরি পাবে না ৮০ কোটি তরুণ, ইউএনডিপির সতর্কর্তা
১৪ অক্টোবর ২০২৬

১৫ বছরে চাকরি পাবে না ৮০ কোটি তরুণ, ইউএনডিপির সতর্কর্তা

আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটিই ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে