গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতে সন্তান বাড়াতে মোদি ঘনিষ্ঠদের আহ্বান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১৮:৩৬ এএম ২০২৬
ভারতে সন্তান বাড়াতে মোদি ঘনিষ্ঠদের আহ্বান
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত, যেখানে বর্তমানে জনসংখ্যা প্রায় ১৪২ কোটি, সেখানে জন্মহার কমে যাওয়ায় বড় পরিবার গঠনে উৎসাহ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ রাজনৈতিক ও আদর্শিক মহলের নেতারা। তরুণদের মধ্যে উচ্চ বেকারত্বসহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও জনসংখ্যা হ্রাসের প্রবণতা ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দশক পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থেকে প্রায় ১৭০ কোটিতে পৌঁছাতে পারে। তবে কিছু নীতিনির্ধারক ও হিন্দুত্ববাদী সংগঠন মনে করছে, ছোট পরিবারের ধারণা থেকে সরে এসে বেশি সন্তান নেওয়ার প্রবণতা উৎসাহিত করা প্রয়োজন এবং এর জন্য সরকারি সহায়তাও দেওয়া উচিত।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মোট প্রজনন হার ১৯৯২–৯৩ সালের ৩ দশমিক ৪ থেকে কমে ২০১৯–২১ সালে ২–এ নেমে এসেছে। নারীদের শিক্ষা বৃদ্ধি এবং জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থার বিস্তারের কারণে এই পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। জনসংখ্যা স্থিতিশীল রাখতে ২ দশমিক ১ হার প্রয়োজন বলে সরকার উল্লেখ করেছে।

এই পরিস্থিতিতে ভারতের অন্ধ্র প্রদেশের মোদি-সমর্থিত জোট সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে, তৃতীয় সন্তান জন্ম দিলে এককালীন ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি প্রণোদনা দেওয়া হবে। এর আগে দ্বিতীয় সন্তানের জন্য ২৫ হাজার রুপি সহায়তার প্রস্তাব থাকলেও প্রথম সন্তানের জন্য কোনো আর্থিক সহায়তা নেই। তবে এই পরিকল্পনা কবে থেকে কার্যকর হবে, তা এখনো জানানো হয়নি।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, অনেক দেশে জন্মহার কমে যাওয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এবং অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। তিনি বলেন, আগে পরিবার পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হলেও এখন সন্তানকে সম্পদ হিসেবে বিবেচনা করার সময় এসেছে।

একইভাবে ভারতের সিকিম রাজ্যও বেশি সন্তান নেওয়ার জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, যার মধ্যে রয়েছে এক বছরের মাতৃত্বকালীন ছুটি, এক মাসের পিতৃত্বকালীন ছুটি এবং আইভিএফ চিকিৎসায় আর্থিক সহায়তা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও তুরস্কের মতো দেশগুলোও অতীতে জন্মহার কমানোর নীতি নিয়েছিল, তবে পরবর্তীতে পরিস্থিতি বদলে জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ নিতে হয়েছে।

এদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও বড় পরিবার গঠনের আহ্বান জানিয়ে এটিকে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটির মতে, জন্মহার কমে যাওয়া ভবিষ্যতে সামাজিক ভারসাম্যহীনতা তৈরি করতে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, ভারতে ১৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে বেকারত্বের হার ৩ দশমিক ১ শতাংশ হলেও তরুণদের মধ্যে এটি তুলনামূলক বেশি, প্রায় ৯ দশমিক ৯ শতাংশ। শহরাঞ্চলে এই হার আরো বেশি বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।


সানা/ডিসি/আপ্র/১৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে