গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

লন্ডনে ফিলিস্তিনের প্ল্যাকার্ড হাতে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৮:২৭ এএম ২০২৬
লন্ডনে ফিলিস্তিনের প্ল্যাকার্ড হাতে গ্রেফতার গ্রেটা থুনবার্গ
ছবি

লন্ডনে ফিলিস্তিনের প্ল্যাকার্ড হাতে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

যুক্তরাজ্যভিত্তিক প্রচার সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিজ জানিয়েছে, ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নেওয়ার সময় মঙ্গলবার লন্ডনে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ।


সংগঠনটি জানায়, প্যালেস্টাইন অ্যাকশন-সম্পর্কিত বন্দিদের প্রতি সমর্থন জানিয়ে লেখা একটি প্ল্যাকার্ড বহনের অভিযোগে সন্ত্রাসবাদ আইনের অধীনে থুনবার্গকে গ্রেফতার করা হয়। প্যালেস্টাইন অ্যাকশনকে ব্রিটিশ সরকার একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।


সিটি অব লন্ডনের এক মুখপাত্র বলেন, একটি ভবনে লাল রং নিক্ষেপের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।


তিনি এক বিবৃতিতে বলেন, ‘এর কিছুক্ষণ পর ২২ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি একটি নিষিদ্ধ সংগঠনের (এ ক্ষেত্রে প্যালেস্টাইন অ্যাকশন) সমর্থনে কোনো বস্তু (এ ক্ষেত্রে একটি প্ল্যাকার্ড) প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেফতার হয়েছেন।’


ডিফেন্ড আওয়ার জুরিজ জানায়, তারা ভবনটিকে লক্ষ্যবস্তু করেছে, কারণ সেটি এমন একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত, যা তাদের দাবি অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে সেবা দিয়ে থাকে।


ওআ/আপ্র/২৩/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

বিশ্বজুড়ে তীব্র হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা
০৮ অক্টোবর ২০২৬

বিশ্বজুড়ে তীব্র হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা

বিশ্বজুড়ে তীব্র হচ্ছে এল নিনো আবহাওয়াগত অবস্থা। এর ফলে বৈশ্বিক আবহাওয়ার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে...

বাংলাদেশের সঙ্গে ‘জনমুখী’ সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত
০৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সঙ্গে ‘জনমুখী’ সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জা...

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ
০৮ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভক...

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
০৮ অক্টোবর ২০২৬

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প

পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।বৃহস্পতিবার (৮ অক্টো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই