গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

ভোটার তালিকা থেকে মীর জাফরের বংশধরদের নাম বাদ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৩৭ এএম ২০২৬
ভোটার তালিকা থেকে মীর জাফরের বংশধরদের নাম বাদ
ছবি

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কেল্লা নিজামত এলাকায় নবাবি আমলের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদ -ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ-এর মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নবাব মীর জাফর আলী খান-এর প্রায় ৩০০ বংশধরের নাম বাদ পড়েছে। এ তালিকায় রয়েছেন ‘ছোটে নবাব’ নামে পরিচিত তাঁর বংশধর সৈয়দ রেজা আলী মির্জা। ঘটনাটি ঘিরে জেলায় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। 
সৈয়দ রেজা আলী মির্জার পুত্র সৈয়দ ফাহিম মির্জা, যিনি মুর্শিদাবাদ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দাবি করেন—তাঁদের পূর্বপুরুষ মীর জাফর আলী খান। তিনি জানান, প্রায় ২৮৬ বছর ধরে তাঁদের পরিবার কেল্লা নিজামতে বসবাস করলেও এবারের তালিকা সংশোধনে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।

ফাহিম মির্জা বলেন, তাঁর ওয়ার্ডের ১ হাজার ৭০০ ভোটারের মধ্যে ৩৮৬ জনের নাম বাদ পড়েছে, যার মধ্যে ১০০ জনের বেশি নবাব পরিবারের সদস্য। বর্তমানে নবাবি দুর্গ এলাকা ও আশপাশে প্রায় তিন হাজার সদস্যের এই পরিবারের বসবাস, যাঁদের মধ্যে প্রায় দুই হাজার ভোটার। চলমান প্রক্রিয়ায় তাঁদের মধ্য থেকেই উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে আপত্তি জানানোর প্রস্তুতি নিচ্ছেন রেজা আলী মির্জা।

ঐতিহাসিক প্রেক্ষাপটে, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ-এর পর নবাব সিরাজউদ্দৌলা-র পতনের মাধ্যমে মুর্শিদাবাদে মীর জাফরের বংশের শাসন শুরু হয়। বর্তমানে জাফরাগঞ্জ-এ তাঁর প্রাসাদের পাশে পারিবারিক কবরস্থানে প্রায় ১ হাজার ১০০টি কবর রয়েছে। সেখানে মীর জাফর ও তাঁর পরিবারের সদস্যদের সমাধি থাকলেও তাঁর পুত্র মিরণের কবর নেই বলে জানা যায়।

অন্যদিকে, ভাগীরথী নদীতে বিলীন হয়ে যাওয়া হীরাঝিল প্রাসাদের বিপরীতে খোশবাগে নবাব সিরাজউদ্দৌলা, তাঁর স্ত্রী লুৎফা বেগম, কন্যা এবং তাঁর নানা আলীবর্দী খাঁর কবর সংরক্ষিত রয়েছে।

এদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায় অভিযোগ করেন, বিরোধী ভোটারদের লক্ষ্য করেই নাম বাদ দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ নাকচ করে বিজেপির রাজ্য সম্পাদক শাখারভ সরকার দাবি করেন, তালিকা সংশোধনের দায়িত্বে থাকা অধিকাংশ কর্মকর্তা তৃণমূল-সমর্থক হওয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার দায় তাদেরই।
সানা/আপ্র/৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
১৬ অক্টোবর ২০২৬

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলের একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরি...

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
১৬ অক্টোবর ২০২৬

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শ...

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর ২০২৬

ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে