গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

প্রথমে ইরান, পরে কিউবা- ট্রাম্পের নতুন হুমকি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ০০:০৯ এএম ২০২৬
প্রথমে  ইরান, পরে কিউবা- ট্রাম্পের নতুন হুমকি
ছবি

প্রথমে ইরান, পরে কিউবা- ট্রাম্পের নতুন হুমকি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কিউবার সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু হলেও তার প্রশাসনের অগ্রাধিকার তালিকায় ইরান আগে থাকছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পরিকল্পনার কথা জানান। ট্রাম্প বলেন, আমরা কিউবার সঙ্গে কথা বলছি, তবে কিউবার আগে আমরা ইরানের বিষয়টি মোকাবিলা করতে যাচ্ছি।

গত শুক্রবার (১৩ মার্চ) কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্পের মতে, দক্ষিণ ফ্লোরিডায় তার সমর্থকরা কয়েক দশকের শত্রুতা শেষে একটি বড় পরিবর্তনের অপেক্ষায় আছেন।

কিউবার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প গত জানুয়ারি থেকেই সরব রয়েছেন। বিশেষ করে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী অপহরণ করে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর থেকেই এই তৎপরতা বেড়েছে।

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলা কিউবাকে বড় ধরনের আর্থিক সহায়তা দিয়ে আসছিল। মাদুরোর পতনের ফলে সেই সহায়তার পথ বন্ধ হয়ে যাওয়ায় কিউবার ওপর চাপ সৃষ্টি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, আমি মনে করি আমরা খুব শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাবো, অথবা আমাদের যা যা করার প্রয়োজন আমরা তা-ই করব। সূত্র: এপি
সানা/আপ্র/১৬/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই
০৭ অক্টোবর ২০২৬

রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ অঁরি বি. কাগান ও জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।...

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
০৭ অক্টোবর ২০২৬

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। বিধ্বস্ত সেই জাহাজটি...

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ
০৭ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও...

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা
০৬ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজে পাওয়া যাচ্ছে টিকা কিউডেঙ্গা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই