গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৮ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:০৬ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র!
ছবি

আটলান্টিক মহাসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ -ছবি মার্কিন নৌবাহিনী

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে ফক্স নিউজ।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের মোতায়েন-পূর্ববর্তী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে বলে মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে তারা জানিয়েছে। ওই রণতরী, সঙ্গী যুদ্ধজাহাজগুলো এবং এর বিমান শাখা ‘সমন্বিত প্রশিক্ষণ মহড়া শেষ করেছে, যা জাতীয় দায়িত্ব পালনের আগে সব ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেই করতে হয়’, বলেছে মার্কিন নৌ ইনস্টিটিউট।
বিমানবাহী রণতরী ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজের বহরকে একসঙ্গে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বলা হয়।

টাইমস অব ইসরায়েল বলছে, ওই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি ‘শিগগিরই মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে’ এবং এরপর সেটি পূর্ব ভূমধ্যসাগরের পথে যাত্রা করবে বলে জানিয়েছে ফক্স নিউজ।

পূর্ব ভূমধ্যসাগরেই এতদিন বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড মোতায়েন ছিল। এ রণতরীটিকে বৃহস্পতিবার সুয়েজ খাল পার হতে দেখা গেছে এবং এটি এখন লোহিত সাগরে আছে, বলছে মার্কিন সেনাবাহিনীর দেওয়া ছবি। যুদ্ধের মধ্যে ইরানের ওপর হামলা অব্যাহত রাখতে মার্কিন আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও আরব সাগরে অবস্থান করছে।


সানা/ডিসি/আপ্র/৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ
২৮ অক্টোবর ২০২৬

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক...

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়
২৮ অক্টোবর ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়

ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ...

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪
২৮ অক্টোবর ২০২৬

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে