গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ভূঞাপুরে নারীর বাড়িতে রাতযাপন, যুবককে আটক করল গ্রামবাসী

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:১৯ এএম ২০২৬
ভূঞাপুরে নারীর বাড়িতে রাতযাপন, যুবককে আটক করল গ্রামবাসী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দুই সন্তানের এক জননীর বাড়িতে রাতযাপনের অভিযোগে মধুপুর উপজেলার এক যুবককে আটক করেছেন স্থানীয় গ্রামবাসী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী প্রবাসীর স্ত্রী। তাঁর সঙ্গে মধুপুর উপজেলার ওই যুবকের দীর্ঘদিন ধরে মুঠোফোনে যোগাযোগ ও সখ্য ছিল বলে স্থানীয় সূত্রের দাবি। এরই ধারাবাহিকতায় গত রাতে ওই যুবক গোপনে নারীর বাড়িতে প্রবেশ করেন এবং সারা রাত সেখানে অবস্থান করেন বলে অভিযোগ উঠেছে।

পরে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা বাড়িটি ঘিরে ফেলেন। একপর্যায়ে সকালে ওই যুবক ঘর থেকে বের হলে তাঁকে আটক করেন গ্রামবাসী।

খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিসে বসেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার পুলিশ জানায়, এ ধরনের ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি
২৯ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্র...

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার দাবিতে কচাকাটায় জামায়াতের বিক্ষোভ
২৯ অক্টোবর ২০২৬

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার দাবিতে কচাকাটায় জামায়াতের বিক্ষোভ

মোঃ মাইদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে ব...

টঙ্গীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ
২৯ অক্টোবর ২০২৬

টঙ্গীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্...

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি পেলেন পাকুন্দিয়ার ইফতি
২৯ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি পেলেন পাকুন্দিয়ার ইফতি

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে