গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার দাবিতে কচাকাটায় জামায়াতের বিক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:১৯ এএম ২০২৬
২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার দাবিতে কচাকাটায় জামায়াতের বিক্ষোভ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ মাইদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের পিটিয়ে হত্যার ঘটনার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের কচাকাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) জামায়াতের কচাকাটা থানা শাখার উদ্যোগে আয়োজিত মিছিলটি কচাকাটা বাজার মসজিদ থেকে শুরু হয়। মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে কচাকাটা থানা জামায়াতের আমির মাওলানা মোঃ এনামুল হক বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কিত দিন। তাঁর অভিযোগ, ওই দিন ঢাকার পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেন।

তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মামলা করা হলেও হত্যাকারীদের বিচার হয়নি। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মিছিল ও সমাবেশে জামায়াতের কচাকাটা থানা শাখার সেক্রেটারি মোঃ আব্দুল বাতেন (বিএসসি), অফিস সেক্রেটারি মোঃ আতাউর রহমান, মাওলানা মোঃ মঈনুল ইসলাম, মোঃ শাহাবুল আলমসহ থানা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৯/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি
২৯ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্র...

টঙ্গীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ
২৯ অক্টোবর ২০২৬

টঙ্গীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্...

ভূঞাপুরে নারীর বাড়িতে রাতযাপন, যুবককে আটক করল গ্রামবাসী
২৯ অক্টোবর ২০২৬

ভূঞাপুরে নারীর বাড়িতে রাতযাপন, যুবককে আটক করল গ্রামবাসী

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দুই সন্তানের এক জননীর বাড়িতে রাতযাপনের অভিযোগে মধুপুর উপ...

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি পেলেন পাকুন্দিয়ার ইফতি
২৯ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি পেলেন পাকুন্দিয়ার ইফতি

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে