গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি পেলেন পাকুন্দিয়ার ইফতি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:০২ এএম ২০২৬
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি পেলেন পাকুন্দিয়ার ইফতি
ছবি

মুহাইমিনুর রহমান ইফতি -প্রতিনিধির পাঠানো ছবি

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পূর্ণ অর্থায়নের বৃত্তি পেয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃতী সন্তান প্রকৌশলী মুহাইমিনুর রহমান ইফতি। তাঁর এ অর্জনে পরিবার, শিক্ষকসমাজ ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

ইফতি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. মজিবুর রহমান (সোহাগ)-এর বড় ছেলে এবং মরহুম সিদ্দিক হোসেনের নাতি।

ইফতি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক এবং আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ থেকে প্রকৌশল ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে বর্তমানে তিনি খুলনার নর্দান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

ইফতির এ সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক ও এলাকাবাসী আনন্দিত। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা সফলভাবে সম্পন্ন করে দেশের পাশাপাশি নিজ এলাকার সুনাম আরো বাড়াতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
সানা/আপ্র/২৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি
২৯ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্র...

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার দাবিতে কচাকাটায় জামায়াতের বিক্ষোভ
২৯ অক্টোবর ২০২৬

২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার দাবিতে কচাকাটায় জামায়াতের বিক্ষোভ

মোঃ মাইদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে ব...

টঙ্গীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ
২৯ অক্টোবর ২০২৬

টঙ্গীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্...

ভূঞাপুরে নারীর বাড়িতে রাতযাপন, যুবককে আটক করল গ্রামবাসী
২৯ অক্টোবর ২০২৬

ভূঞাপুরে নারীর বাড়িতে রাতযাপন, যুবককে আটক করল গ্রামবাসী

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দুই সন্তানের এক জননীর বাড়িতে রাতযাপনের অভিযোগে মধুপুর উপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে