গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

মার্কিন দূতাবাসের ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩৭ এএম ২০২৬
মার্কিন দূতাবাসের ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে উল্লেখ করে দূতাবাস জানিয়েছে, সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশে বলা হয়, সাক্ষাৎকার গ্রহণের সময় কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন-সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকেন।

দূতাবাস জোর দিয়ে বলেছে, সাক্ষাৎকারের সময় কোনো তথ্য গোপন করা বা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য বলা উচিত। কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।

এসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তৃতীয় মার্কিন রণতরি ও ১০ হাজার সেনা, আবার কি ইরানে হামলা?
০৩ অক্টোবর ২০২৬

তৃতীয় মার্কিন রণতরি ও ১০ হাজার সেনা, আবার কি ইরানে হামলা?

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ অষ্টম মাসে প্রবেশের মধ্যে যুক্তরাষ্ট্র সেখানে আরো বড় সামরিক শক্তি পাঠা...

চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে ডাকায় প্রবীণ ভাইরাল
০২ অক্টোবর ২০২৬

চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে ডাকায় প্রবীণ ভাইরাল

বিমানে ভ্রমণের সময় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি চ্যাটজিপিটি ব্যবহার করে নতুন ব্যবসার পরিকল্পনা সাজ...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, অস্বীকার হুথিদের
০২ অক্টোবর ২০২৬

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, অস্বীকার হুথিদের

ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হুথিরা ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ...

স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন করেছেন ২৪০ পুরুষ
০২ অক্টোবর ২০২৬

স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন করেছেন ২৪০ পুরুষ

জীবনসঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপের বদলে অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্ল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে