গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

কিয়েভে অস্ত্রভান্ডারে রুশ হামলা, নিহত অন্তত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৫ এএম ২০২৬
কিয়েভে অস্ত্রভান্ডারে রুশ হামলা, নিহত অন্তত ৩৭
ছবি

ছবি সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি অস্ত্রভান্ডারে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আ ৪২ জন। আহতদের মধ্যে চার শিশু রয়েছে। বিস্ফোরণের পর আশপাশের প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে কিয়েভের পশ্চিমাঞ্চলীয় বুচা জেলার একটি অস্ত্রভান্ডারে এ হামলা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ড্রোনের আঘাতের পর সেখানে মজুত থাকা বিপুল পরিমাণ গোলা, মাইন ও অন্যান্য সামরিক সরঞ্জামে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটি বয়স্ক ও প্রতিবন্ধীদের পরিচর্যা কেন্দ্রও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর অস্ত্রভান্ডারের আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। আঞ্চলিক প্রধান তিমুর তকাচেঙ্কোর বরাত দিয়ে জানানো হয়েছে, বিস্ফোরণের ধাক্কায় ওই এলাকার প্রায় ১৩০টি বসতবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি সেবাকর্মীরা।

হামলার তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, আবাসিক এলাকার এত কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত রাখা উচিত হয়নি। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ অবহেলা’ হিসেবে উল্লেখ করে এর জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের পশ্চিমে মিলা গ্রামের একটি প্রধান গোলাবারুদের গুদাম লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। মস্কোর দাবি, ওই গুদামে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার ড্রোনের যন্ত্রাংশ ও লঞ্চ বুস্টার সংরক্ষিত ছিল।

গত কয়েক মাসের মধ্যে কিয়েভের আশপাশে কোনো অস্ত্রভান্ডারে এটি দ্বিতীয় হামলার ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জনবসতিপূর্ণ এলাকার কাছে অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখার বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

অস্ত্রভান্ডার থেকে মাত্র ২০০ মিটার দূরে থাকা ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ৪৫ বছর বয়সী লিউবভ পাভলেনকো বলেন, বিস্ফোরণের বিকট শব্দে তার ঘরবাড়ির সবকিছু ধসে গেছে। এতে তারা নিঃস্ব হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

এসি/আপ্র/৩০/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জিম্বাবুয়েতে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৭
৩০ আগস্ট ২০২৬

জিম্বাবুয়েতে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৭

জিম্বাবুয়েতে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন পুণ্যার্থী নিহত হয়েছ...

নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে প্রায় ৭০০
৩০ আগস্ট ২০২৬

নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে প্রায় ৭০০

হিমালয় অববাহিকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে নেপাল ও চীনে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে প্র...

হিমালয় রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান নেপালের
৩০ আগস্ট ২০২৬

হিমালয় রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান নেপালের

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক বিপর্যয়ের পর হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষা এবং জলবায়ু...

নেপাল-তিব্বতে হড়পা বানে নিহত ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার
২৯ আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে হড়পা বানে নিহত ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলা এবং সীমান্তের ওপারে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে