গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

জিম্বাবুয়েতে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫১ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:২৫ এএম ২০২৬
জিম্বাবুয়েতে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৭
ছবি

ছবি সংগৃহীত

জিম্বাবুয়েতে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।

শনিবার (২৯ আগস্ট) দেশটির পুলিশ দুর্ঘটনার খবর ও নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দেশটির রাজধানী হারারে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে শিভু এলাকার কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। বিদেশি নিবন্ধিত একটি পণ্যবাহী ট্রাক আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে মিনিবাসটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসির প্রকাশ করা ভিডিও চিত্রে দেখা যায়, অগ্নিকাণ্ডে মিনিবাসটি পুরো পুড়ে কেবল একটি কঙ্কালে পরিণত হয়েছে। দুর্ঘটনায় আরো অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় উভয় বাহনে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি।

জিম্বাবুয়েতে রাস্তার বেহাল দশা এবং অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। দেশটির সাধারণ মানুষ দৈনন্দিন যাতায়াতে 'কমবি' নামে পরিচিত যেসব স্থানীয় মিনিবাস ব্যবহার করেন, সেগুলোতে প্রায়ই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ ওঠে।

এর আগে চলতি বছরের এপ্রিলেও দেশটির একটি মহাসড়কে মিনিবাসে আগুন ধরে ১৮ জনের মৃত্যু হয়েছিল। একই মাসে অপর এক দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের মা ও তার পাঁচ সন্তানের করুণ মৃত্যু হয়।

এসি/আপ্র/৩০/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কিয়েভে অস্ত্রভান্ডারে রুশ হামলা, নিহত অন্তত ৩৭
৩০ আগস্ট ২০২৬

কিয়েভে অস্ত্রভান্ডারে রুশ হামলা, নিহত অন্তত ৩৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি অস্ত্রভান্ডারে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জ...

নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে প্রায় ৭০০
৩০ আগস্ট ২০২৬

নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে প্রায় ৭০০

হিমালয় অববাহিকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে নেপাল ও চীনে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে প্র...

হিমালয় রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান নেপালের
৩০ আগস্ট ২০২৬

হিমালয় রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান নেপালের

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক বিপর্যয়ের পর হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষা এবং জলবায়ু...

নেপাল-তিব্বতে হড়পা বানে নিহত ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার
২৯ আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে হড়পা বানে নিহত ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলা এবং সীমান্তের ওপারে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে