গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:০৪ এএম ২০২৬
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
ছবি

ছবি সংগৃহীত

টানা পাঁচ ম্যাচে চার হার আর একটি ড্র নিয়ে নিজেদের যেন হারিয়ে খুঁজছিল ইন্টার মায়ামি। অবশেষে মেসিময় এক রাতে সেই টানা জয়হীনতার বৃত্ত ভাঙল ফ্লোরিডার ক্লাবটি। লিওনেল মেসির অসাধারণ হ্যাটট্রিক ও চার গোলের নৈপুণ্যে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) রেকর্ড গড়ে ফিরল তারা জয়ের ধারায়।

মায়ামির ৭ গোলের বিশাল জয়ে মেসি যেন ছিলেন আগুনে ফর্মে। একাই চার গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরো একটি গোল।

মায়ামি শেষ পর্যন্ত বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচের প্রথমার্ধে মন্ট্রিল ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল। নিজেদের মাঠে শুরুতে কাসেমিরোর কর্নার কিক থেকে আসা শক্তিশালী হেডে এগিয়ে যায় মায়ামি। কিন্তু ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। সমতায় ফেরার আনন্দ বেশি সময় ধরে রাখতে দেয়নি মায়ামি। ঠিক দুই মিনিট পর মেসির দূরপাল্লার এক দুর্দান্ত শটে ২-১ ব্যবধানের এগিয়ে বিরতিতে যায় মায়ামি।

বিরতির পর পুরো ম্যাচেই ছিল মেসি ও মায়ামির একচেটিয়া আধিপত্য। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন মেসি। এরপর ৭৯ মিনিটে লুইস সুয়ারেজ ব্যবধান করেন ৪-১। ম্যাচের ৮৩ মিনিটে মেসি পূর্ণ করেন ক্যারিয়ারের অন্যতম দৃষ্টিনন্দন এক হ্যাটট্রিক। এতেও থামেনি মায়ামির আক্রমণ। ৮৯ মিনিটে বদলি খেলোয়াড় আলেক্সান্দার শো ষষ্ঠ গোল করার পর ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে নিখুঁত ফ্রি-কিক থেকে ম্যাচে নিজের চতুর্থ গোলটি করেন মেসি।

এই চার গোলের মাধ্যমে দীর্ঘ চার বছর পর এক ম্যাচে চার বা তার বেশি গোল করার স্বাদ পেলেন এই আর্জেন্টাইন জাদুকর। শেষবার বার্সেলোনার হয়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে লা লিগায় এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন তিনি। মায়ামির গোলাপি জার্সিতেও এটি তার প্রথম চার গোলের রেকর্ড। এই চার গোলের সৌজন্যে চলতি এমএলএসে ১৯ ম্যাচে ১৮ গোল নিয়ে শীর্ষ গোলদাতার তালিকার এক নম্বরে উঠে এসেছেন মেসি।

মাঠে মেসির এমন তাণ্ডবের দিনে ডাগআউটে ছিলেন না ভারপ্রাপ্ত কোচ গুইলেরমো হোয়োস। নতুন নিয়োগ পাওয়া ক্রিস্টিয়ান 'কিলি' গঞ্জালেজ এখনো ওয়ার্ক পারমিট না পাওয়ায় এদিন মায়ামির ডাগআউট থেকে দিকনির্দেশনা দেন সহকারী কোচ রাফায়েল পেরেজ। দীর্ঘ আড়াই সপ্তাহ পর পাওয়া এই জয় দিয়ে লিগের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আবারো শক্ত করল ইন্টার মায়ামি।

এসি/আপ্র/৩০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা
২২ অক্টোবর ২০২৬

ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা

শারদীয় দুর্গাপূজার ছুটি ও পর্যটন কার্নিভালকে ঘিরে পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বেড়েছে। দেশ...

শ্রীপুরে ৩০০ বছরের দশমী উৎসব, ‘ধর্ম নিয়ে কোনো বিভাজন নেই’
২২ অক্টোবর ২০২৬

শ্রীপুরে ৩০০ বছরের দশমী উৎসব, ‘ধর্ম নিয়ে কোনো বিভাজন নেই’

গাজীপুরের শ্রীপুরে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমীর প্রতিমা উৎসবে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য বজায়...

সিঁদুর খেলা আর জয়ধ্বনিতে মেহেরপুরে দুর্গোৎসবের বিদায়
২২ অক্টোবর ২০২৬

সিঁদুর খেলা আর জয়ধ্বনিতে মেহেরপুরে দুর্গোৎসবের বিদায়

এস এ খান শিল্টু: সিঁদুর খেলা, ঢাক-ঢোলের বাদ্য আর ভক্তদের জয়ধ্বনির মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনে শেষ হয়ে...

সাভারে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
২২ অক্টোবর ২০২৬

সাভারে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

ঢাকার সাভারে নাকের পলিপাসের অস্ত্রোপচার করতে গিয়ে আবরাহাম নামে নয় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে