গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল সাত পুণ্যার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৩৮ এএম ২০২৬
বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল সাত পুণ্যার্থীর
ছবি

ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোকধাম মন্দির -ছবি মন্দিরট্রিপ

ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের (১৭ আগস্ট) ভোরে শিবের মাথায় পানি ঢালতে বিপুলসংখ্যক পুণ্যার্থী মন্দিরে জড়ো হলে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার ভোরে পূজা দিতে বিপুলসংখ্যক ভক্ত মন্দির চত্বরে উপস্থিত হন। এ সময় মন্দির এলাকায় বৈদ্যুতিক তার পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে একে অপরকে টপকে দ্রুত বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কির মধ্যে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে।

আনন্দবাজার ডটকম জানিয়েছে, আহতদের উদ্ধার করে নিকটবর্তী লখিসরাই হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা তদারক করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

লখিসরাইয়ের জেলা প্রশাসক শৈলেন্দ্র কুমার সাংবাদিকদের বলেন, নজিরবিহীনসংখ্যক পুণ্যার্থী মন্দিরে উপস্থিত হওয়ার পর দুর্ঘটনাটি ঘটে। ভোর সাড়ে ৬টা ও পৌনে ৭টার দিকে পরপর দুটি ট্রেনে বিপুলসংখ্যক পুণ্যার্থী এসে পৌঁছালে মন্দির এলাকায় ভিড় আরও বেড়ে যায়। একপর্যায়ে মন্দিরের সামনের ব্যারিকেড ভেঙে পড়ে।

তিনি বলেন, মন্দির চত্বরে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ায় কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথা বলা হচ্ছে। এর পরই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিস্তারিত তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শিব কুমার বার্তা সংস্থা এএনআইকে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লখিসরাইয়ের অশোকধাম মন্দির ‘শ্রী ইন্দ্রদমনেশ্বর মহাদেব মন্দির’ নামেও পরিচিত। মন্দিরটিতে একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে। বিশেষ করে শ্রাবণ মাসে বিপুলসংখ্যক ভক্ত এখানে পূজা দিতে আসেন।
সানা/আপ্র/১৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিলো ‘এআই ক্যামেরা’
০১ অক্টোবর ২০২৬

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিলো ‘এআই ক্যামেরা’

স্মার্ট প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্রাফিক ক্যামেরা নিয়ে ভারতে দেখা গেল নতুন বি...

দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস নয়: সৌদি যুবরাজ
০১ অক্টোবর ২০২৬

দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস নয়: সৌদি যুবরাজ

ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার মধ্যে দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়ে...

দুই ডোজ ওষুধ দিয়েও মৃত্যুদণ্ড কার্যকর হলো না
০১ অক্টোবর ২০২৬

দুই ডোজ ওষুধ দিয়েও মৃত্যুদণ্ড কার্যকর হলো না

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় বিরল ঘটনার জন্ম দিয়েছেন ক্রিস্টা গেইল পাইক...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি
০১ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি

আফগানিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে