গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

চরিত্রের জন্য গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৩০ এএম ২০২৬
চরিত্রের জন্য গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা!
ছবি

দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সাধারণত শান্ত, মার্জিত ও সংযত ব্যক্তিত্বের মানুষ হিসেবেই দেখা যায়। তবে সঞ্জয় লীলা বানসালির ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির চরিত্রে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে একেবারে ভিন্নধর্মী একটি অনুশীলন করেছিলেন তিনি। 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়তী জানান, ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘রাম-লীলা’ ছবিতে দীপিকার চরিত্রকে আরও প্রাণবন্ত ও নির্ভীক করে তুলতে পরিচালক সঞ্জয় লীলা বানসালি তাকে একটি বিশেষ অভিনয় কর্মশালার দায়িত্ব দেন। 

 

উদ্দেশ্য ছিল দীপিকার লাজুক ও সংযত স্বভাব ভেঙে চরিত্রের আবেগ ও তীব্রতা ফুটিয়ে তোলা। ওয়ার্কশপের একটি অনুশীলনে জয়তী দীপিকাকে বানসালির অফিসের বারান্দায় দাঁড়িয়ে খোলা গলায় গালাগাল দিতে বলেন। প্রথমে কিছুটা সংকোচ থাকলেও পরে দীপিকা সব দ্বিধা ঝেড়ে ফেলে চিৎকার করে গালাগাল দিতে শুরু করেন।


জয়তী বলেন, আমি ওকে যেখানে থামতে বলেছিলাম, ও সেখানেও থামেনি। এমন সব গালাগাল বলেছিল, যা আমি আগে কখনো শুনিনি। 

মনে হয়েছিল, ভেতরে জমে থাকা সব আবেগ একসঙ্গে বেরিয়ে আসছে। এ অনুশীলনের পর জয়তী বুঝতে পারেন, ‘ককটেল’ ছবির সাফল্যের পর দীপিকা অভিনয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। 

 

তাই সাত দিনের জন্য পরিকল্পিত কর্মশালা চার দিনেই শেষ করে শুটিং শুরু করার পরামর্শ দেন তিনি। তবে জয়তী আরও জানান, সেই সময় ব্যক্তিগত জীবনে কঠিন মানসিক অবসাদের (ডিপ্রেশন) মধ্য দিয়ে যাচ্ছিলেন দীপিকা। 

 

কিন্তু সেই কষ্ট কখনোই তিনি কাজের জায়গায় প্রকাশ হতে দেননি। বরং পুরো সময়জুড়ে পেশাদারিত্ব বজায় রেখে নিজের দায়িত্ব পালন করেছেন।

ডিসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন চরিত্র খুঁজতে এখনো সংগ্রাম করছেন প্রসেনজিৎ
০১ অক্টোবর ২০২৬

নতুন চরিত্র খুঁজতে এখনো সংগ্রাম করছেন প্রসেনজিৎ

কয়েকটি প্রজন্ম যার সিনেমা দেখে বড় হয়েছে, কলকাতার সেই জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাজে এ...

বিয়েটা হয়ত হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিয়েটা হয়ত হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল

আড়াই মাস আগে ফেইসবুকে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী কেয়া পায়েল। সেই পোস্টের সঙ্গ...

বিয়ে এবং মাতৃত্ব রাইমার কাছে ‘আলাদা বিষয়’
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে এবং মাতৃত্ব রাইমার কাছে ‘আলাদা বিষয়’

অভিনেত্রী রাইমা সেনের বিয়ে নিয়ে তাড়াহুড়া নেই। সংসার করার প্রয়োজনীয়তাও তেমন একটা অনুভব করেন না তিনি।...

রাইড শেয়ারিং চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ গায়িকার
৩০ সেপ্টেম্বর ২০২৬

রাইড শেয়ারিং চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ গায়িকার

রাইড শেয়ারিংয়ের এক চালকের বিরুদ্ধে অশালীন আচরণ ও হেনস্তার অভিযোগ তুলেছেন গায়িকা ও গীতিকার শ্রিয়া রাও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে