গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘মেসি তুমি কেঁদো না, ভালোবাসা থাকবে চিরকাল’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৩ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:২৫ এএম ২০২৬
‘মেসি তুমি কেঁদো না, ভালোবাসা থাকবে চিরকাল’
ছবি

মেসির কাঁন্নায় অভিনেত্রী শশীর আবেগঘন স্ট্যাটাস -সংগৃহীত কোলাজ ছবি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় শুধু একটি দলের স্বপ্নভঙ্গ নয়, কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে বেদনার মুহূর্ত হয়ে এসেছে। সেই আবেগ ছুঁয়ে গেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শারমীন জোহা শশীকেও। অধিনায়ক লিওনেল মেসির অশ্রুসিক্ত মুখ দেখে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

আর্জেন্টিনার সমর্থক শশী মেসির উদ্দেশে এক আবেগঘন বার্তায় লিখেছেন, “আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি এবং সব সময় ভালোবাসব। তুমি সর্বকালের সেরা। মেসি তুমি, দয়া করে কেঁদো না।”

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। ম্যাচ শেষে মেসির নীরবতা ও আবেগঘন মুহূর্ত বিশ্বজুড়ে ভক্তদের কাঁদিয়েছে। সেই দৃশ্যই নাড়া দিয়েছে শারমীন জোহা শশীর মনকে।

‘হাজার বছর ধরে’ সিনেমার এই অভিনেত্রী মনে করেন, জীবনে সবাই সবকিছু অর্জন করতে পারে না। কোনো একটি অপূর্ণতা একজন মানুষের অর্জনকে ছোট করে দেয় না। মেসির উদ্দেশে তিনি লিখেছেন, “আজকের দিনটি হয়তো তোমার হলো না। কিন্তু তাই বলে তুমি কোনো অংশেই কম নও। তোমার ছোটখাটো অপূর্ণতাগুলোই তোমাকে আরো সুন্দর করে তোলে।”

স্পেন যখন বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছে, তখন নিজের অনুভূতির বর্ণনা দিতে গিয়ে শশী লিখেছেন, “স্পেন যখন আনন্দে উদ্যাপন করছিল, আমি দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে টেলিভিশনের পর্দায় শুধু ১০ নম্বর জার্সিটির দিকেই তাকিয়ে ছিলাম। আমার চোখ সেখানেই আটকে ছিল।”

পুরো বিশ্বকাপে মেসির পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আরো লিখেছেন, “পরাজয়ের পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, জয় কীভাবে উপভোগ করতে হয়-সবই আমাদের শিখিয়েছ। পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের মুগ্ধ করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।”

মেসির দীর্ঘ ফুটবল যাত্রার প্রতি শ্রদ্ধা জানিয়ে শশী তার বার্তার শেষ অংশে বলেন, “আজকের দিনটা একসময় হারিয়ে যাবে, কিন্তু মেসি কখনো হারিয়ে যাবে না। তাই এখনো আমার কণ্ঠে একটাই ধ্বনি-মেসি সর্বকালের সেরা আর সেরা আর্জেন্টিনা।”

শারমীন জোহা শশীর এই আবেগঘন বার্তায় আর্জেন্টিনা ও মেসির অসংখ্য সমর্থক একাত্মতা প্রকাশ করেছেন। ভক্তদের অনেকেই মন্তব্যে জানিয়েছেন, একটি পরাজয় কখনোই মেসির কিংবদন্তি হয়ে ওঠার গল্পকে মুছে দিতে পারে না। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকবে আগের মতোই অটুট।

সানা/কেএমএএ/আপ্র/২০/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা
২৯ সেপ্টেম্বর ২০২৬

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্...

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ
২৯ সেপ্টেম্বর ২০২৬

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পি...

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা

বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় এক...

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের
২৯ সেপ্টেম্বর ২০২৬

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, খ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে