গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মা হতে যাচ্ছেন সামান্থা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ১০:১৩ এএম ২০২৬
মা হতে যাচ্ছেন সামান্থা
ছবি

ছবি সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিয়ের সাত মাস পূর্ণ হওয়ার আগেই জানা গেল, মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। 

 

সামান্থার মা হতে যাওয়ার খবরটি নিশ্চিত করে ইন্ডিয়া টুডেকে একটি সূত্র বলেন, “সবকিছু ঠিক থাকলে ৩৯ বছর বয়সি সামান্থা চলতি বছরের শেষ নাগাদ সন্তানের মুখ দেখবেন।” সামান্থা অভিনীত নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। 

১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। এ সিনেমার সাফল্য উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার মা হতে যাওয়ার খবর চাউর হয়।  


সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নীল রঙের জিন্সের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছেন সামান্থা। তার বেবি বাম্পও দৃশ্যমান। নেটিজেনরাও বলছেন—“সামান্থা অন্তঃসত্ত্বা।” 

যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সামান্থা কিং বা তার বর রাজ। নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। 

সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন।   

দীর্ঘদিন একা থাকার পর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে।

 বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। তবে এ সম্পর্ক নিয়ে একটি শব্দও খরচ করেননি তারা। গত বছরের ১ ডিসেম্বর সকালে একটি মন্দিরে বিয়ে করেন সামান্থা-রাজ। পরে ছবি প্রকাশ করে গোপন বিয়ের খবর দেন এই অভিনেত্রী। সামান্থার মতো রাজেরও এটি দ্বিতীয় বিয়ে।

ডিসি/আপ্র/২১/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’
০৬ সেপ্টেম্বর ২০২৬

আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’

পনেরো বছর পর এক রাতে আচমকা দুই পরিচিত মানুষের মুখোমুখি হওয়া এবং সেই এক রাতের আকস্মিক ঘটনাপ্রবাহকে কে...

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা
০৬ সেপ্টেম্বর ২০২৬

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা

অ্যাকশন-থ্রিলারের ভিড়ে গ্রামীণ জীবনের গল্পে আলাদা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’।...

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী
০৬ সেপ্টেম্বর ২০২৬

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী

এবারের মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহাইরি মোলার মাথায়। শনিবার (৫ সেপ্টে...

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ
০৬ সেপ্টেম্বর ২০২৬

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যাদের জনপ্রিয়তা সময়ের সঙ্গে কমেনি; বরং প্রজন্ম পেরিয়ে আরো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে