গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

‘বোহেমিয়ান ঘোড়া’সহ নেটফ্লিক্সে হইচইয়ের যতো কনটেন্ট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৪ এএম ২০২৬
‘বোহেমিয়ান ঘোড়া’সহ নেটফ্লিক্সে হইচইয়ের যতো কনটেন্ট
ছবি

ছবি সংগৃহীত

বাংলা ওটিটি প্লাটফর্ম হইচইয়ের সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স।

যে প্লাটফর্মে অমিতাভ রেজা চৌধুরী নির্মিত বহুল আলোচিত ‘বোহেমিয়ান ঘোড়া’সহ বেশকিছু সিরিজ ও কনটেন্ট মুক্তি পেতে চলেছে।  

হইচই ও নেটফ্লিক্স জানিয়েছে, এই যৌথ উদ্যোগের মাধ্যমে দর্শকদের জন্য আসছে জনপ্রিয় সিরিজ, নতুন প্রিমিয়ার, গল্পের নতুন রূপান্তর এবং মৌলিক কনটেন্ট।

আগামী দুই বছরে হইচইয়ে মুক্তি পেতে যাওয়া সিরিজগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

এই অংশীদারত্বের আওতায় হইচইয়ের নির্বাচিত কুড়িটির মতো কনটেন্ট যুক্ত হচ্ছে নেটফ্লিক্সের তালিকায়। এর মধ্যে রয়েছে মোশাররফ করিম, সাদিয়া আয়মান, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ অভিনীত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। যদিও সিরিজটি নাম পরিবর্তন করে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘শাদি কা সিয়াপ্পা’ নামে।

এছাড়াও ম্যাডাম ইন্সপেক্টর, সম্পূর্ণা, লজ্জা, একেন স্যারজি, আঞ্জান সায়ে, দ্য কার্স অব পর্ণশবরী, ব্লাডলাইনস, দ্য অ্যাডভেঞ্চার্স অব দাদি অ্যান্ড জগ্গা, রাত অভি বাকি হ্যায়, অচিন্তা: ট্রায়াল বাই ল, কুইন্স, পরিণীতা: আ লাভ স্টোরির মতো জনপ্রিয় কনটেন্ট। শুধু পুরোনো বা নির্বাচিত সিরিজই নয়, হইচইয়ে নতুন সিরিজ মুক্তির সঙ্গে সঙ্গেই সেগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নেটফ্লিক্সেও প্রকাশ করা হবে।

ফলে বাংলা ভাষার গণ্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছানোর নতুন সুযোগ তৈরি হচ্ছে হইচইয়ের কনটেন্টের জন্য। এই উদ্যোগের প্রথম আকর্ষণ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’।

লোককথা অবলম্বনে নির্মিত হরর সিরিজটিতে অভিনয় করেছেন জিতু কমল, সোলাঙ্কি রায় ও পাওলি দাম। আগামী ৬ নভেম্বর সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরপর আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে আরও নতুন কনটেন্ট প্রকাশ করা হবে। এদিকে, দুই প্ল্যাটফর্মের সহযোগিতা শুধু সিরিজ সম্প্রচারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না।

হইচই স্টুডিওজের প্রযোজনায় যৌথভাবে তৈরি হবে নতুন মৌলিক সিরিজ। হইচইয়ের নির্বাচিত কিছু গল্পকে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে এসব সিরিজে। প্রতিটি রূপান্তরে যুক্ত হবে নতুন সৃজনশীল প্রতিভা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি, যা পরিচিত গল্পগুলোকে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।

২০১৭ সালে এসভিএফের নতুন মিডিয়া শাখার প্রথম উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে হইচই। বর্তমানে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা হইচইয়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এসভিএফের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। নেটফ্লিক্সের সঙ্গে এই অংশীদারিত্ব বাংলা কনটেন্টকে বহুভাষিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

একই সঙ্গে নতুন গল্প, ভাষাভিত্তিক সম্প্রসারণ এবং মৌলিক সিরিজ নির্মাণের মাধ্যমে দুই প্ল্যাটফর্মের সহযোগিতা ভারতীয় ওটিটি জগতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। টেলিগ্রাফ ইন্ডিয়া


ডিসি/ আপ্র/২২/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

তিন দশকের সুরসঙ্গী গিটারশিল্পী রাসেল খান আর নেই
২২ অক্টোবর ২০২৬

তিন দশকের সুরসঙ্গী গিটারশিল্পী রাসেল খান আর নেই

তিন দশকের বেশি সময় ধরে গিটারের সুরে দেশের বহু সংগীতশিল্পীকে সঙ্গ দেওয়া পরিচিত গিটারশিল্পী রাসেল খান...

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
২২ অক্টোবর ২০২৬

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি হোক বা বলিউড, রাশমিকা মান্দানার ব্যস্ততা ও সাফল্য সবখানেই। গত কয়েক বছরে বক...

এক মাস পর সরব হলেন পাভেল, দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা
২২ অক্টোবর ২০২৬

এক মাস পর সরব হলেন পাভেল, দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর দীর্ঘ সময় আড়ালে ছ...

বধূ সাজে তানজিন তিশা
২২ অক্টোবর ২০২৬

বধূ সাজে তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি।প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে