গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রল ও সাইবার বুলিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রভা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ২০:৩৮ এএম ২০২৬
ট্রল ও সাইবার বুলিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রভা
ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা -ছবি সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক সরাসরি ভিডিও বার্তায় তিনি অনলাইন বুলিং, ভুক্তভোগীকে দোষারোপের সংস্কৃতি এবং অপরাধীদের প্রতি সামাজিক সহনশীলতার সমালোচনা করেন।

ভিডিও বার্তার শুরুতে প্রভা বলেন, সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে এতদিন প্রকাশ্যে কথা না বললেও দায়িত্ববোধের জায়গা থেকে তিনি আর নীরব থাকতে পারেননি। তাই দীর্ঘদিনের জমে থাকা অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছেন।

অনলাইনে ট্রল ও বুলিংকারীদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিভিন্ন মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা যায়, অনেক ক্ষেত্রেই অন্যকে আক্রমণাত্মকভাবে বিচার বা অপমান করার প্রবণতা ব্যক্তিগত নিরাপত্তাহীনতা ও অসন্তুষ্টি থেকে তৈরি হয়। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী ও পরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে কটূক্তি করা অনেকের কাছে এক ধরনের বিকৃত আনন্দে পরিণত হয়েছে।

নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে প্রভা বলেন, প্রায় ১৬ বছর ধরে তাঁকে নিয়ে নানা ধরনের ট্রল ও অপমানজনক মন্তব্য করা হচ্ছে। তাঁর অভিযোগ, ভুক্তভোগীকে নিয়ে যত আলোচনা হয়, প্রকৃত অপরাধীদের নিয়ে তার সামান্য অংশও হয় না। অপরাধীদের চিহ্নিত করে সামাজিকভাবে জবাবদিহির আওতায় আনা গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলে তিনি মনে করেন।

সমাজে ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতার সমালোচনা করে অভিনেত্রী বলেন, কারও সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য বা গোপনীয় বিষয় প্রকাশ করা গুরুতর অপরাধ। অথচ অপরাধীর পরিবর্তে অনেক সময় ভুক্তভোগীকেই দীর্ঘদিন ধরে সামাজিকভাবে হেনস্তা করা হয়।

প্রভা আরো বলেন, সমাজে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সংস্কৃতি দুর্বল হওয়ায় অনেক বিকৃত মানসিকতার মানুষ উৎসাহ পেয়ে যায়। অপরাধকে আড়াল করে ভুক্তভোগীকে লক্ষ্যবস্তু বানানো হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হয়ে পড়ে।

ভিডিও বার্তার শেষ অংশে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য সুস্থ পারিবারিক পরিবেশ, শৈশবের মানসিক আঘাত মোকাবিলা এবং সচেতন অভিভাবকত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভুক্তভোগীকে দোষারোপের পরিবর্তে প্রকৃত অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই