গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

৮৩ বছর বয়সেও ২৪ ঘণ্টা শুটিংয়ে অমিতাভ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:১০ এএম ২০২৬
৮৩ বছর বয়সেও ২৪ ঘণ্টা শুটিংয়ে অমিতাভ
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি নিজের ব্লগে কাজের ব্যস্ততার কথা জানিয়ে তিনি বলেছেন, কয়েক দিন ধরে কাজের চাপ এতটাই বেশি ছিল যে নিজের জন্য আলাদা সময় বের করতে পারেননি।

অমিতাভ জানান, সম্প্রতি তাকে সকাল ৭টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত টানা শুটিং করতে হয়েছে। অর্থাৎ একটানা ২৪ ঘণ্টা শুটিং সেটে কাটিয়েছেন তিনি। এ কারণে তার স্বাভাবিক জীবনযাত্রার ছন্দও ব্যাহত হয়েছে।

ব্লগে অনিয়মিত হওয়ার জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে অমিতাভ বলেন, সাম্প্রতিক সময়ে কাজের সময় ও কাজের তীব্রতা এত বেশি ছিল যে ব্লগ লেখার মতো সময়ও তিনি বের করতে পারেননি।

কাজের জন্য এমন শারীরিক ধকল নেওয়ার কারণ ব্যাখ্যা করে অমিতাভের বক্তব্য, দায়বদ্ধতাই তার কাছে সবার আগে। কাজের ক্ষেত্রে সামান্যতম আপস করতেও তিনি রাজি নন।

বর্তমানে জনপ্রিয় কুইজ অনুষ্ঠান কৌন বনেগা ক্রোড়পতি-এর ১৮তম মৌসুমের সঞ্চালনাসহ একাধিক পেশাগত দায়িত্ব পালন করছেন তিনি। এসব কাজের চাপেই তার ব্যস্ততা এখন তুঙ্গে।

দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে কাজকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছেন অমিতাভ। এর আগেও তিনি জানিয়েছিলেন, কোনো দিন কাজ না থাকলে তার অস্বস্তি হয়। নির্দিষ্ট কর্মব্যস্ততার মধ্যেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

তবে ৮৩ বছর বয়সে টানা ২৪ ঘণ্টা শুটিংয়ের তথ্য প্রকাশ্যে আসায় তার কর্মনিষ্ঠা ও পেশার প্রতি দায়বদ্ধতা নতুন করে আলোচনায় এসেছে।

এসি/আপ্র/১১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা
১১ আগস্ট ২০২৬

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সাজ নজর কেড়েছে। হা...

অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ভুল হয়েছে
১১ আগস্ট ২০২৬

অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ভুল হয়েছে

হজ করে দেশে ফেরার পর আপাতত অভিনয় থেকে দূরে থাকার মন্তব্য করে সম্প্রতি আলোচনায় এসেছিলেন অভিনেতা হাসান...

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!
১০ আগস্ট ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

প্রকাশ হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় মানবিক বিভা...

২০ কোটির পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর
১০ আগস্ট ২০২৬

২০ কোটির পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর

বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার প্রচলিত ধরন বদলাচ্ছে। সিনেমায় অভিনয়ের বিনিময়ে এককালীন মোটা অঙ্কের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই