রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে এক দিনে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। একই অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৬৯৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
গত সোমবার (১০ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে এসব মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক রমনা বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা করা হয়েছে।
ট্রাফিক লালবাগ বিভাগে ১২টি বাস, ১৫টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে।
ট্রাফিক মতিঝিল বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা করা হয়েছে।
ট্রাফিক ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ২৯টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে।
ট্রাফিক তেজগাঁও বিভাগে ২৪টি বাস, চারটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৯২টি মামলা করা হয়েছে।
সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক মিরপুর বিভাগে। সেখানে ৪০টি বাস, ২৮টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৪৫৩টি মামলা করা হয়।
ট্রাফিক উত্তরা বিভাগে ২৮টি বাস, নয়টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা করা হয়েছে।
ট্রাফিক গুলশান বিভাগে ৩৪টি বাস, দুটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে।
অভিযানকালে আইন লঙ্ঘনের কারণে ৬৯৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সানা/আপ্র/১১/৮/২০২৬