গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু, মৃত ৮৮০

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৩৫ এএম ২০২৬
হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু, মৃত ৮৮০
ছবি

ছবি সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৮ জন এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৭৮২ জনের।

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হাম রোগে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০৭ জনের। এ ছাড়া সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে আরো ৮৭২ জন।

গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে মোট এক লাখ ৩৮ হাজার ১৮৪ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৮৫ জনে।

বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে দুজন করে মারা গেছেন।

অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যাও ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে এ ধরনের রোগে ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেটে ১২৫, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ এবং রংপুরে ১৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এই হিসাব অনুযায়ী, দেশে হাম-সংক্রান্ত পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে নিশ্চিত ও সন্দেহজনক-দুই ধরনের রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকায় আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে উঠেছে।
সানা/ডিসি/আপ্র/১১/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চ...

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন হা...

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’
২৯ সেপ্টেম্বর ২০২৬

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সীমিত পরিসরে আবারো...

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
২৯ সেপ্টেম্বর ২০২৬

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অসংক্রামক রোগের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে