গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক চার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক চার
ছবি

মিছিলের চেষ্টাকালে একজনকে স্থানীয় জনতা গণপিটুনি দেন বলে জানায় বনানী থানা -পুলিশ ছবি সংগৃহীত

রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয় জনতার গণপিটুনিতে একজন আহত হন। অন্যদের আটকের চেষ্টা করা হলে তাঁরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

বনানী থানা-পুলিশ জানায়, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০ থেকে ৪০ জন সেখানে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা একজনকে ধরে গণপিটুনি দেন। পরে তাঁকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আরো তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বাইরে থাকা অন্যদের আটকের চেষ্টা করলে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। পালানোর সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। তাঁদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান।

স্থানীয় জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে বনানী থানা-পুলিশ।
সানা/ডিসি/আপ্র/১১/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৬ সেপ্টেম্বর ২০২৬

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই