গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

ব্রাজিলের খেলোয়াড়দের আলাদা একটা ছন্দ আছে: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ০৯:২০ এএম ২০২৬
ব্রাজিলের খেলোয়াড়দের আলাদা একটা ছন্দ আছে: অপু বিশ্বাস
ছবি

ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিজের উচ্ছ্বাস ও প্রিয় দল সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি ব্রাজিলের সমর্থক এবং বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে তার আগ্রহ আরো বেড়ে যায়।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, তার প্রিয় ফুটবলার নেইমার। তিনি বলেন, আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার পছন্দ। তবে ব্যক্তিত্বের দিক থেকে তার পছন্দ লিওনেল মেসি।

নিজের দলীয় সমর্থন নিয়ে অপু বিশ্বাস বলেন, আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।

মজার বিষয় হলো, অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় মায়ের মতো ব্রাজিলের সমর্থক নন। তিনি আর্জেন্টিনার ভক্ত এবং মেসির সমর্থক। এ প্রসঙ্গে অপু বলেন, শুধু ব্রাজিল হলে তো চলবে না, অন্য দলের সাপোর্টারও লাগবে। তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে। সে মেসির ভক্ত।

বিশ্বকাপ ফুটবলকে তিনি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং উৎসব হিসেবে দেখেন। রাত জেগে খেলা দেখার অভিজ্ঞতা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা-তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যখন সমর্থকদের উন্মাদনা চলছে, তখন তারকাদের মধ্যেও প্রিয় দল ও খেলোয়াড় নিয়ে চলছে আলোচনা। সেই আলোচনায় ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও স্পষ্ট করলেন অপু বিশ্বাস।

এসি/আপ্র/১৩/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর
০৮ অক্টোবর ২০২৬

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর

পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা পাটেকর নিজেকে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্...

বিদায় নানা পাটেকর: শক্তিমান অভিনয়ের এক অধ্যায়ের অবসান
০৮ অক্টোবর ২০২৬

বিদায় নানা পাটেকর: শক্তিমান অভিনয়ের এক অধ্যায়ের অবসান

বলিউডে অনেক অভিনেতা এসেছেন, জনপ্রিয় হয়েছেন, সময়ের সঙ্গে হারিয়েও গেছেন। কিন্তু কিছু অভিনয়শিল্পী থাকেন...

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা
০৭ অক্টোবর ২০২৬

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা

আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বিভ...

ফের মা হতে চলেছেন কিয়ারা
০৭ অক্টোবর ২০২৬

ফের মা হতে চলেছেন কিয়ারা

বলিউডের অন্যতম তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আবারও তাদের পরিবারে আসতে চলেছে নতুন অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই