গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

পরাজয় মানে জীবন শেষ নয়, নির্বাচনে ভরাডুবি নিয়ে সায়ন্তিকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ২২:৩৬ এএম ২০২৬
পরাজয় মানে জীবন শেষ নয়, নির্বাচনে ভরাডুবি নিয়ে সায়ন্তিকা
ছবি

ছবি সংগৃহীত

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রায় ১৭ হাজার ভোটে পরাজিত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। নির্বাচনের মাঠে ভরাডুবির পর আড়ালে চলে যান এই অভিনেত্রী। 

 

অবশেষে পরাজয় নিয়ে নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী। গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন সায়ন্তিকা। যদিও আগের চেয়ে এখন অনেকটা সুস্থ। 

নির্বাচনে পরাজয়ের অনুভূতি প্রকাশ করে ভারতীয় একটি গণমাধ্যমে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, “একটা খারাপ লাগা তো থাকেই। মনখারাপ ঠিক নয়। 

হয়তো আমার থেকে আরো বেশি প্রত্যাশা মানুষের ছিল। আমিই হয়তো সাধারণ মানুষের আশা পূরণ করতে পারিনি। তবে চেষ্টা করিনি, এমন বলব না। আমি চেয়েছিলাম নিজের সবটা দিয়ে কাজ করার; সেটাই অনবরত করেছি।” 


বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। সায়ন্তিকাও এমন কিছু ভাবছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি সরাসরি এমন কোনো মন্তব্য করতে চাই না। 

 

আগামী দিনে কী করব, এখনই তা বলতে পারি না।”  তবে অভিনয়ে ফের মন দেওয়ার কথা জানিয়ে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, “আমার যে পেশা অভিনয়, সেটাতে মন দিতে চাই। তার জন্য প্রস্তুতি নিতে চাই।

 

নিজের শারীরিক গঠন ঠিক করতে চাই। এই কয়েক বছর রাজনীতিতে মন দিয়েছিলাম। তাই শরীরচর্চায় অনেকটাই ভাটা পড়েছে। আবার নিজেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করতে চাই।”  

খানিকটা ব্যাখ্যা করে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, “জীবন তো থেমে যাবে না। এই পরাজয় মানে জীবন শেষ হয়ে গেল, সেটা তো নয়। আমার যে পেশা, যার সূত্রে আমার পরিচিতি—সেই দিকেই মন দিতে চাই।”  ২০২৪ সালের উপনির্বাচনে তৃণমূলের টিকিট নিয়ে বিধানসভা নির্বাচনে বিজয়ী হন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। 

 

এবার বরানগরে সায়ন্তিকার লড়াই কঠিন হয়ে পড়ে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে ১৬ হাজার ৯৫৬ ভোটে হেরেছেন এই অভিনেত্রী।

 

ডিসি/আপ্র/১১/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে