গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাইড শেয়ারিং চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ গায়িকার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৩ এএম ২০২৬
রাইড শেয়ারিং চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ গায়িকার
ছবি

ছবি সংগৃহীত

রাইড শেয়ারিংয়ের এক চালকের বিরুদ্ধে অশালীন আচরণ ও হেনস্তার অভিযোগ তুলেছেন গায়িকা ও গীতিকার শ্রিয়া রাও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের সঙ্গে ঘটা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। শ্রিয়ার দাবি, গাড়িতে ওঠার পর থেকেই চালকের আচরণে তিনি অস্বস্তি বোধ করছিলেন। 

তার ভাষ্য, শুরুতে চালক তার মুখের দিকে তাকালেও পরে বারবার পায়ের দিকে তাকান। 

এতে গাড়ির ভেতরেই নিজেকে নিরাপত্তাহীন মনে হয় তার। পরিস্থিতি আরও খারাপ হয় যখন শ্রিয়া চালককে গাড়ির গতি কমানোর অনুরোধ করেন। অভিযোগ, এতে চালক ক্ষুব্ধ হয়ে তাকে গালিগালাজ শুরু করেন। শুধু তাই নয়, এরপর গাড়ির গতি আরও বাড়িয়ে দেন।


নিজের পোস্টে ঘটনার বর্ণনা দিতে গিয়ে শ্রিয়া আরও জানান, ওই সময় তিনি পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছিলেন। চালককে আরও উত্তেজিত করে এমন কোনো আচরণ করতে চাননি তিনি। চলন্ত গাড়িতে থাকায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগও তার ছিল না বলে জানান শ্রিয়া। 

তবে গাড়ি থেকে নামার পরও অস্বস্তিকর পরিস্থিতি শেষ হয়নি বলে অভিযোগ তার। শ্রিয়ার দাবি, গাড়ি থেকে নামার সময়ও চালক তার দিকে আপত্তিকরভাবে তাকাচ্ছিলেন। ঘটনার পর সংশ্লিষ্ট রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন শ্রেয়া। 

অভিযোগে চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ভবিষ্যতে যেন ওই চালকের কারণে অন্য কোনো নারী যাত্রীকে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

ডিসি/আপ্র/৩০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিয়েটা হয়ত হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিয়েটা হয়ত হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল

আড়াই মাস আগে ফেইসবুকে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী কেয়া পায়েল। সেই পোস্টের সঙ্গ...

বিয়ে এবং মাতৃত্ব রাইমার কাছে ‘আলাদা বিষয়’
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে এবং মাতৃত্ব রাইমার কাছে ‘আলাদা বিষয়’

অভিনেত্রী রাইমা সেনের বিয়ে নিয়ে তাড়াহুড়া নেই। সংসার করার প্রয়োজনীয়তাও তেমন একটা অনুভব করেন না তিনি।...

ভিউয়ের জন্য নেগেটিভ প্রশ্নে মানুষকে বিব্রত করি না: মৌসুমী মৌ
৩০ সেপ্টেম্বর ২০২৬

ভিউয়ের জন্য নেগেটিভ প্রশ্নে মানুষকে বিব্রত করি না: মৌসুমী মৌ

উপস্থাপনায় ব্যস্ততা, অভিনয়ে বেছে বেছে কাজ আর বিজ্ঞাপনে সরব উপস্থিতি- সব মিলিয়ে নিজের আলাদা একটি জায়গ...

গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরো বেশি দুষ্টু: প্রভা
৩০ সেপ্টেম্বর ২০২৬

গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরো বেশি দুষ্টু: প্রভা

ছোটপর্দার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 মিনিট আগে