গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

জকসু নির্বাচন: ভিপি পদে ছাত্রদল এগিয়ে, জিএস ও এজিএসে শিবির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:৩৫ এএম ২০২৬
জকসু নির্বাচন: ভিপি পদে ছাত্রদল এগিয়ে, জিএস ও এজিএসে শিবির
ছবি

ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলমান। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে রয়েছেন। তবে জিএস ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ভোট গণনার পর এ তথ্য জানা যায়।

১৪ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১ হাজার ৪২৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১ হাজার ৬৭৩ ভোট। এতে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুলের চেয়ে ২৪৯ ভোট বেশি পেয়েছেন ছাত্রদল ও ছাত্রঅধিকার প্যানেলের রাকিব।

অন্যদিকে ১৪ কেন্দ্রের ফলাফলে জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১ হাজার ৫৮৭ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন মোট ১ হাজার ৪৬৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৩৩৭ ভোট।

নির্বাচন কমিশন জানায়, হল সংসদসহ বাকি আরো ২৫টি কেন্দ্রের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।

এসি/আপ্র/০৭/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর ২০২৬

আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হতে পারে। সম্প্র...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী

আকিব হাসান, ইবি প্রতিনিধি: কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ইসলাম...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের...

সরকারের ব্যর্থতার ব্যানার টানিয়ে শোকজ পেলেন ইবি ছাত্রশক্তির আহ্বায়ক
০৭ অক্টোবর ২০২৬

সরকারের ব্যর্থতার ব্যানার টানিয়ে শোকজ পেলেন ইবি ছাত্রশক্তির আহ্বায়ক

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ‘বিএনপি স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই