গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিবিরের গুমের নাটকের বিরুদ্ধে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ২০:৪৬ এএম ২০২৬
শিবিরের গুমের নাটকের বিরুদ্ধে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
ছবি

ছবি প্রতিনিধি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো, নারী নির্যাতন এবং মিথ্যা দোষারোপের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় ইসলামী ছাত্রশিবিরকে ‘ধর্ষক ও মুনাফিক’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ শেষে বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পর্যায়ের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের পর আত্মগোপনে থাকা অবস্থায় ঘটনাটিকে গুম হিসেবে প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, জামায়াতের আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের পৃষ্ঠা থেকে এ বিষয়ে প্রচারণা চালানো হয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালেও জামায়াতে ইসলামী দেশের মানুষকে বিভ্রান্ত করেছে, এখনও একই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

ইমরান হোসেন প্রধান আরো বলেন, কোনো ব্যক্তি বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। পাশাপাশি মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
সানা/আপ্র/১৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে
২২ সেপ্টেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন...

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ
২২ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)...

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, যেসব কাগজপত্র লাগবে
২০ সেপ্টেম্বর ২০২৬

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, যেসব কাগজপত্র লাগবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে নির্বাচ...

বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান
২০ সেপ্টেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান

শিক্ষকদের শতভাগ বেতন ও এমপিওভুক্তি সুবিধা কেবল বেগম খালেদা জিয়াই নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে