গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

জামায়াতকে দমন করতে না পারলে দেশ বিপর্যয়ে পড়বে: নুর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৩৯ এএম ২০২৬
জামায়াতকে দমন করতে না পারলে দেশ বিপর্যয়ে পড়বে: নুর
ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর -ছবি সংগৃহীত

ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি করে জামায়াতে ইসলামী দেশে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, জামায়াতকে দমন করতে না পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিপর্যয়ের মুখোমুখি হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন। এ সময় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

নুর অভিযোগ করেন, তরুণদের ব্যবহার করে বিজেপির কৌশলে বাংলাদেশকে একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াতে ইসলামী। এ পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতের প্রভাবমুক্ত হয়ে প্রগতিশীল রাজনীতি করার পরামর্শ দেন তিনি।

জুলাই-পরবর্তী সময়ে জাতীয় ঐক্য ধরে রাখতে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে নুর বলেন, সরকারে থাকলেও শ্রমিকদের অধিকার আদায়ের প্রশ্নে তিনি পিছপা হবেন না।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচনে অংশ নেবে।

সমাবেশে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
সানা/আপ্র/৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মাতারবাড়ী নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি শফিকুর রহমানের
০৬ নভেম্বর ২০২৬

মাতারবাড়ী নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি শফিকুর রহমানের

সরকারকে ভুল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...

এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
০৫ নভেম্বর ২০২৬

এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন- এমন খবর প্রকাশ করে...

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
০৫ নভেম্বর ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ বৃহস্পতিবা...

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ইমাম-মোয়াজ্জেমদের উপহার বিতরণ
০৪ নভেম্বর ২০২৬

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ইমাম-মোয়াজ্জেমদের উপহার বিতরণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জনন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 33 মিনিট আগে