গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেনু

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫১ পিএম, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৬ এএম ২০২৬
চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
ছবি

ছবি সংগৃহীত

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভের বেদির নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদিতে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়।

স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পেট্রোল ও টায়ার ব্যবহার করে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভ এলাকা পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি ফয়েজ আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুরির অপবাদে ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন
০৬ নভেম্বর ২০২৬

চুরির অপবাদে ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

গাইবান্ধা সদরে চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে লোহার র...

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক
০৬ নভেম্বর ২০২৬

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

সিলেট সংবাদদাতা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী...

ডেঙ্গুতে মারা গেলেন সাংবাদিক নাদিম হাসান
০৬ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে মারা গেলেন সাংবাদিক নাদিম হাসান

সাভার প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকার সাভারে কর্মরত বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনি...

তিন মোটরসাইকেলে ছয়জন এসে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
০৬ নভেম্বর ২০২৬

তিন মোটরসাইকেলে ছয়জন এসে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজারের খরুলিয়া এলাকায় ব্যক্তিগত গাড়ির গতিরোধ করে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে