গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেনু

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক
ছবি

ছবি সংগৃহীত

সিলেট সংবাদদাতা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তার পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে সফরকালে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন আরিফুল হক চৌধুরী। এ অবস্থায় তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়। দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, শুক্রবার বিকেলে অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপির একটি প্রতিনিধি দল।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রীর ঘনিষ্ঠজন ইশতিয়াক সিদ্দিকী জানান, প্রবাসী কল্যাণমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তিনি সবার কাছে মন্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মন্ত্রীর পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা হবে। তার অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।


সানা/কেএমএএ/আপ্র/৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে মারা গেলেন সাংবাদিক নাদিম হাসান
০৬ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে মারা গেলেন সাংবাদিক নাদিম হাসান

সাভার প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকার সাভারে কর্মরত বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনি...

তিন মোটরসাইকেলে ছয়জন এসে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
০৬ নভেম্বর ২০২৬

তিন মোটরসাইকেলে ছয়জন এসে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজারের খরুলিয়া এলাকায় ব্যক্তিগত গাড়ির গতিরোধ করে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শু...

পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিকে ছিনতাই
০৬ নভেম্বর ২০২৬

পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিকে ছিনতাই

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থান...

‘ফ্যাসিস্ট আমলের চেয়েও খারাপ আছি’, কৃষকদল নেতার আক্ষেপ
০৬ নভেম্বর ২০২৬

‘ফ্যাসিস্ট আমলের চেয়েও খারাপ আছি’, কৃষকদল নেতার আক্ষেপ

‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়েও বর্তমানে খারাপ অবস্থায় আছেন বলে আক্ষেপ করেছেন লক্ষ্মীপুরে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে