গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেনু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৩৫

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:২৯ পিএম, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৩৫
ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মৃত্যু হয়েছে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭২১ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৫ জন, খুলনায় ১৬১ জন, বরিশালে ১৪৩ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন এবং রংপুরে ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সিলেট বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭৭৩ জন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। ফলে রোগটির সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।


সানা/কেএমএএ/আপ্র/৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টার
০৬ নভেম্বর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টার

মালয়েশিয়াগামী কর্মীদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্...

এক দিনে আরো ৪ জনসহ হামের উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়ালো
০৬ নভেম্বর ২০২৬

এক দিনে আরো ৪ জনসহ হামের উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়ালো

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬৬
০৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপ...

ব্লাড গ্রুপ ডায়েট আসলে কী?
০৪ নভেম্বর ২০২৬

ব্লাড গ্রুপ ডায়েট আসলে কী?

প্রত্যেক মানুষের রক্তের গ্রুপ আলাদা হতে পারে। এ, বি, এবি ও ও-এই চার ধরনের রক্তের গ্রুপের ভিত্তিতে খা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে