গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

ব্লাড গ্রুপ ডায়েট আসলে কী?

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:০১ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৬ এএম ২০২৬
ব্লাড গ্রুপ ডায়েট আসলে কী?
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

প্রত্যেক মানুষের রক্তের গ্রুপ আলাদা হতে পারে। এ, বি, এবি ও ও-এই চার ধরনের রক্তের গ্রুপের ভিত্তিতে খাবার বাছাইয়ের একটি প্রচলিত ধারণা রয়েছে। একে বলা হয় ‘ব্লাড গ্রুপ ডায়েট’। এ ধারণা অনুযায়ী, রক্তের গ্রুপের সঙ্গে সামঞ্জস্য রেখে খাবার খেলে শরীর সুস্থ থাকে এবং পুষ্টির কার্যকারিতা বাড়ে বলে দাবি করা হয়। প্রচলিত ব্লাড গ্রুপ ডায়েটের ধারণায় কোন গ্রুপের জন্য কী ধরনের খাবারের কথা বলা হয়, তা জেনে নেওয়া যাক।
এ গ্রুপ: প্রচলিত ধারণা অনুযায়ী, এ গ্রুপের ব্যক্তিদের খাদ্যতালিকায় উদ্ভিজ্জ প্রোটিন, পূর্ণ শস্য, তাজা ফল ও শাকসবজি রাখার পরামর্শ দেওয়া হয়। প্রাণিজ প্রোটিনের পরিবর্তে ডাল, বাদাম ও অন্যান্য উদ্ভিজ্জ উৎস থেকে প্রোটিন গ্রহণের কথা বলা হয়।
বি গ্রুপ: বি গ্রুপের জন্য দুধ ও দুগ্ধজাত খাবার, শাকসবজি, ডিম, কলিজা ও ছানা খাওয়ার পরামর্শ দেওয়া হয় প্রচলিত এই খাদ্যতালিকায়। অন্যদিকে, ডাল, টমেটো ও কিছু পূর্ণ শস্য এড়িয়ে চলার কথা বলা হয়।
এবি গ্রুপ: এবি গ্রুপের ব্যক্তিদের জন্য এ ও বি-দুই ধরনের খাদ্যতালিকার সমন্বয়ের কথা বলা হয়। এ ক্ষেত্রে সবজি, শস্যদানা, সামুদ্রিক মাছ এবং দুধ ও দুগ্ধজাত খাবার রাখার পরামর্শ দেওয়া হয়।
ও গ্রুপ: ও গ্রুপের ব্যক্তিদের খাদ্যতালিকায় উচ্চমাত্রার প্রোটিন রাখার কথা বলা হয়। চর্বিহীন মাংস, শাকসবজি ও কলিজা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডাল ও সরিষা এড়িয়ে চলার কথা বলা হয়। তবে, রক্তের গ্রুপের ভিত্তিতে খাবার নির্বাচন করার চেয়েও বয়স, শারীরিক অবস্থা, দৈনন্দিন পরিশ্রম, পুষ্টির চাহিদা ও বিদ্যমান রোগ বিবেচনায় সুষম খাদ্যতালিকা তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ।
সানা/আপ্র/৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৫
০৪ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৫

দেশে করোনাভাইরাস ও অন্যান্য সংক্রামক রোগের পাশাপাশি হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় (৩ নভ...

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০
০৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০

দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো ছয়জনের...

হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু
০৩ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু

দেশে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১...

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০
০২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে