মোহাম্মদ আলীম-আল-রাজী
যখন তোমার খুব খারাপ লাগবে ভারী,
সমুদ্রের কাছে তুমি যেও নদী পাড়ি।
কান পেতে শুনে নিও বিশাল সে গর্জন,
ব্যথায় মথিত হোক অশান্ত এ জীবন।
বিশাল সে সুন্দরের গভীর অন্তরে,
আর্তনাদ ভেসে আসে দীর্ঘশ্বাস ঝরে।
সে চিৎকার এসে তোমায় সান্ত্বনা দিয়ে,
বলে যায় কানে কানে মায়া বুনে গিয়ে।
‘আমার থেকেও বেশ ভালো আছো তুমি আজ,
ঘুচে যাক জীবনের সব গ্লানি আর লাজ।’
আসলে প্রতিটি সুন্দর লুকিয়ে যে রাখে,
কত না গোপন কষ্ট বুকফাটা ফাঁকে।
কাউকে বুঝতে দেয় না সেজে থাকে হাসিমুখে,
আমরা তো শুধু তার উপরিভাগ দেখি সুখে।
ভালো থাকার অভিনয় করি সবে মিলে,
কষ্টের চাদরে ঢাকা জীবন তো রিলে।
কেএমএএ/আপ্র/০৬.১১.২৬