গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেনু

সিলেট টেস্টে হাসানের ছয় উইকেটেও চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১১ পিএম, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৫ এএম ২০২৬
সিলেট টেস্টে হাসানের ছয় উইকেটেও চাপে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেওয়ার পর ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে টপ অর্ডারের ব্যর্থতায় সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৮৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রানের চেয়ে এখনো ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ।

শুক্রবার (৬ নভেম্বর)) দিনের শুরুতে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১১ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন কেভিন জাঙ্গু ও জাস্টিন গ্রেভস। তবে দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে বাংলাদেশের বোলাররা প্রতিরোধ ভাঙতে শুরু করেন। দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নেন হাসান মাহমুদ।

রাউন্ড দ্য উইকেট থেকে করা হাসানের ভেতরে ঢোকা বলে বোল্ড হন ১৩৩ রান করা জাঙ্গু। পরের বলেই উইকেটের পেছনে ধরা পড়েন ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেইস। হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও জশুয়া বিশপ রিভিউ নিয়ে বেঁচে যান। পরে বিশপকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। তাঁর ওই শিকারে বড় অবদান ছিল লিটন দাসের দ্রুতগতির স্টাম্পিংয়ের।

অন্য প্রান্তে ফিফটি করা গ্রেভসকে বোল্ড করে দেন মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে শামার জোসেফকে ফিরিয়ে হাসান পূর্ণ করেন ছয় উইকেট। শেষ উইকেটে জোমেল ওয়ারিক্যান ও জেডেন সিলস ৩৩ রান যোগ করার পর সিলসকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ করেন মিরাজ। ১০৬ দশমিক ৪ ওভারে ৩৫৬ রানে অলআউট হয় সফরকারীরা।

টেস্টে একাধিকবার ইনিংসে ছয় উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম পেসার হলেন হাসান। পাঁচ উইকেট নেওয়ার হিসাবেও এখন দেশের বোলারদের মধ্যে সবার ওপরে তিনি। অন্যদিকে ১৯ ওভার বল করেও উইকেট পাননি তাইজুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া সাদমান ইসলাম ব্যাটিংয়ে নামতে পারেননি। তাঁর পরিবর্তে ওপেন করতে নেমে দ্রুত ফেরেন নাঈম হাসান। কেভিন উইকহ্যামের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন তানজিদ হাসানও। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬৫ বলে ১৮ রান করে আউট হন।

এরপর তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন। তাঁদের লড়াইয়ে আপাতত কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১০৬.৪ ওভারে ৩৫৬ (জাঙ্গু ১৩৩, গ্রেভস ৫১, বিশপ ২৩, ওয়ারিক্যান অপরাজিত ২৭, সিলস ১৫; হাসান মাহমুদ ৬/৯০, মেহেদী হাসান মিরাজ ২/৮২, তাসকিন আহমেদ ২/৯০)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮।
সানা/আপ্র/৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বদলি নেমে দুই মিনিটেই গোল, ইব্রাহিমের নৈপুণ্যে বাংলাদেশের জয়
০৬ নভেম্বর ২০২৬

বদলি নেমে দুই মিনিটেই গোল, ইব্রাহিমের নৈপুণ্যে বাংলাদেশের জয়

বদলি হিসেবে মাঠে নেমে মাত্র দুই মিনিটের ব্যবধানে গোল। আর সেই একমাত্র গোলেই সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচ...

আশায় শুরু, হতাশায় দিন শেষ বাংলাদেশের
০৫ নভেম্বর ২০২৬

আশায় শুরু, হতাশায় দিন শেষ বাংলাদেশের

সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা ছিল আশা জাগানিয়া। টস হেরে ফিল্ডিংয়ে নেমে দুই পেসার তাসকিন ও হাসান ম...

শেষ মূহূর্তে বাংলাদেশ দলে পরিবর্তন, একাদশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক
০৫ নভেম্বর ২০২৬

শেষ মূহূর্তে বাংলাদেশ দলে পরিবর্তন, একাদশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক

জামাল ভুঁইয়ার পরিবর্তে এবারের সাফে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে।&nbsp...

৪০ বছর বয়সি টেইলরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে
০৫ নভেম্বর ২০২৬

৪০ বছর বয়সি টেইলরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে

ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারলেন না দুই ওপেনার। পরে নিজেকে মেলে ধরলেন ব্রেন্ডান টেইলর। তার দীর্ঘ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে