গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেনু

‘ফ্যাসিস্ট আমলের চেয়েও খারাপ আছি’, কৃষকদল নেতার আক্ষেপ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪ পিএম, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৭ এএম ২০২৬
‘ফ্যাসিস্ট আমলের চেয়েও খারাপ আছি’, কৃষকদল নেতার আক্ষেপ
ছবি

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের একটি চীনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন শামীম গাজী -ছবি সংগৃহীত

‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়েও বর্তমানে খারাপ অবস্থায় আছেন বলে আক্ষেপ করেছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব শামীম গাজী। তাঁর অভিযোগ, বিএনপির কয়েকজন ‘হাইব্রিড’ নেতার অত্যাচার, নির্যাতন ও দখল-লুটপাটে তিনি অতিষ্ঠ। তাঁর তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে প্রায় ২২ লাখ টাকা লুট করা হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। এমনকি মাছের বাক্সও নদীতে ফেলে দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের একটি চীনা রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শামীম গাজী। এসব ঘটনার জন্য তিনি রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজ ও তাঁর ভাই মেহেদী কবিরাজের বাহিনীকে দায়ী করেছেন। তবে তাঁর অভিযোগ অস্বীকার করেছেন ফারুক কবিরাজ।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীর ছেলে শামীম লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ফারুক কবিরাজকে কখনো আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। ৫ আগস্টের পর তিনি ‘হাইব্রিড’ হিসেবে আবির্ভূত হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ পান। এরপর তাঁর ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে একটি অস্ত্রধারী বাহিনী এলাকায় আধিপত্য বিস্তার করে।

শামীমের অভিযোগ, ওই বাহিনী চরের অন্তত দুই হাজার একর জমি দখল করেছে। মাছঘাট দখল, চাঁদাবাজি, বিএনপির দুঃসময়ের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের মাধ্যমে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। এ ছাড়া মিথ্যা মামলা দিয়ে এলাকার অন্তত দুই হাজার নেতাকর্মীকে বাড়িছাড়া করা হয়েছে। তাঁদের অনেকেই রাতে বাড়িতে ঘুমাতে পারেন না।

নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে শামীম বলেন, ফ্যাসিস্ট সরকারের শেষ ১৩ বছর তিনি রাতে বাড়িতে ঘুমাতে পারেননি। শেখ হাসিনার পতনের পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করলেও ফারুক কবিরাজের ষড়যন্ত্র এবং তাঁর ভাই মেহেদী কবিরাজের ধারাবাহিক হামলার কারণে এখনো আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তাঁর কর্মীদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

শামীমের ভাষ্য, তাঁর তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান দখলের পাশাপাশি প্রায় ২২ লাখ টাকা লুট করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মাছের বাক্স নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্টের আমলের চেয়ে আমি এখন আরও বেশি খারাপ অবস্থায় আছি।’

এসব ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, উপজেলা বিএনপি এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। শামীমের দাবি, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে ফারুক কবিরাজ তাঁকে ও তাঁর নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন।

অভিযোগ অস্বীকার করে ফারুক কবিরাজ বলেন, একটি ঘটনায় বাজারের উত্তেজিত লোকজন শামীমের ফার্মেসিতে হামলা চালিয়েছিল। এতে তিনি বা তাঁর পক্ষের কেউ জড়িত ছিলেন না। অন্য অভিযোগগুলোর ঘটনা আদৌ ঘটেছে কি না, তা-ও তাঁর জানা নেই। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, শামীম গাজীর মাছঘাটসহ ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা তিনি শুনেছেন। তবে এসব ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে জামায়াতের কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত
০৬ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে জামায়াতের কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে...

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা গুনল তিন হোটেল
০৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা গুনল তিন হোটেল

চট্টগ্রাম মহানগরের খাবারের হোটেল ও রেস্তোরাঁগুলোর একাংশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের...

নীলফামারীর কিশোরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
০৬ নভেম্বর ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা...

বেরোবিতে তিন দিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
০৬ নভেম্বর ২০২৬

বেরোবিতে তিন দিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে