গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

মসজিদ কমিটির বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল বিএনপি নেতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:২৪ এএম ২০২৬
মসজিদ কমিটির বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল বিএনপি নেতার
ছবি

আবু সালেহ আহমেদ -ছবি সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারিতে আবু সালেহ আহমেদ (৬০) নামে বিএনপির সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

নিহত আবু সালেহ আহমেদ নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার মাত্র ২০ দিন আগে তিনি ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ভারুয়া বাজার জামে মসজিদের কমিটি নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজের আগে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আবু সালেহ আহমেদ আহত হন। পরে তাঁকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুর মোহাম্মদ জানান, শুক্রবার রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সানা/আপ্র/৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে বিতর্কিত প্রচারপত্র
০৭ নভেম্বর ২০২৬

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে বিতর্কিত প্রচারপত্র

খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়া হয়েছে। এক...

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
০৬ নভেম্বর ২০২৬

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসং...

চুরির অপবাদে ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন
০৬ নভেম্বর ২০২৬

চুরির অপবাদে ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

গাইবান্ধা সদরে চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে লোহার র...

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক
০৬ নভেম্বর ২০২৬

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

সিলেট সংবাদদাতা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 মিনিট আগে