গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ২০:৪৫ এএম ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একজন চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘শিক্ষামন্ত্রীর সঙ্গে সবশেষ বৈঠকে তার দেওয়া দিকনির্দেশনা ও সার্বিক দিক বিবেচনা করে আগামী ৭ জুন পরীক্ষা শুরুর তারিখ ঠিক করা হয়েছে। এ সিদ্ধান্তে শিক্ষামন্ত্রী অনুমোদন দিলে চূড়ান্ত সময়সূচি করা হবে। শিগগির এটি প্রকাশ করা হবে।’

একই সঙ্গে এ বছর থেকেই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। বাকি দুটি (মাদরাসা ও কারিগরি) বোর্ডে আগে থেকেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। সে ক্ষেত্রে এবার ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এসি/আপ্র/৩০/০৩/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

গুচ্ছ ভর্তি: ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজারের বেশি
১৪ নভেম্বর ২০২৬

গুচ্ছ ভর্তি: ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজারের বেশি

দেশের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার আওতাভুক্ত ২০টি বিশ্বব...

সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না
১৩ নভেম্বর ২০২৬

সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ন...

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কয়েকটি প্রত...

শিশুর ছয় বছর না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো যাবে না
১২ নভেম্বর ২০২৬

শিশুর ছয় বছর না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো যাবে না

শিশুর বয়স কমপক্ষে ছয় বছর না হলে ভর্তি করানো যাবে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীর প্রথম শ্র...

২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
১২ নভেম্বর ২০২৬

২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই