গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন নির্দেশনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:৩৩ এএম ২০২৬
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন নির্দেশনা
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে। রোববার(১৫ মার্চ) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও জালিয়াতি প্রতিরোধে এবার আ কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর কারিগরি ও পেশাগত বা পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল এবং শেষ হবে ৭ মে। এই পরীক্ষাগুলো ঢাকাসহ সকল বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। পিএসসি পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির জন্য পরীক্ষার্থীদের কমপক্ষে ৩০ মিনিট আগে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। মোট ১২,৩৮৫ পরীক্ষার্থী এই পর্যায়ে অংশ নেবে।

পিএসসি নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, মোবাইল ফোন, ডিজিটাল বা অ্যানালগ ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ রাখা যাবে না। এছাড়া চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো ইলেকট্রনিক ডিভাইসও নিষিদ্ধ। এই ধরনের সামগ্রী সঙ্গে রাখা পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধানও রয়েছে।

পরীক্ষার দিনে প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিবিড় তল্লাশি করা হবে। পিএসসি ইতিমধ্যে পরীক্ষার্থীদের মোবাইলে খুদে বার্তা (এসএমএস) মাধ্যমে নির্দেশনা পাঠানো শুরু করেছে।

পরীক্ষার সময় কানের ওপর কোনো ধরনের আবরণ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কানের ওপর আবরণ রাখলে পরীক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে চিকিৎসার কারণে শ্রবণ সহায়িকা (হিয়ারিং এইড) ব্যবহার আবশ্যক হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেভাগে কমিশনের লিখিত অনুমোদন নিতে হবে।

পিএসসি জানিয়েছে, এসব ব্যবস্থা গ্রহণের মূল উদ্দেশ্য হল পরীক্ষা শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি রোধ করা।

এসি/আপ্র/১৬/৩/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

একাদশ শ্রেণির ভর্তি শেষ হবে সেপ্টেম্বরে, ক্লাস নভেম্বরে
১২ আগস্ট ২০২৬

একাদশ শ্রেণির ভর্তি শেষ হবে সেপ্টেম্বরে, ক্লাস নভেম্বরে

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম এবার অনলাইনে সম্পন্ন হ...

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১১ আগস্ট ২০২৬

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও...

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী
১১ আগস্ট ২০২৬

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যারা কৃতকার্য হতে পারেনি, তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা...

ছেলের সঙ্গে এসএসসি দিয়ে মা-ছেলে দুজনই পেয়েছেন জিপিএ-৫
১১ আগস্ট ২০২৬

ছেলের সঙ্গে এসএসসি দিয়ে মা-ছেলে দুজনই পেয়েছেন জিপিএ-৫

দীর্ঘ ১৭ বছর পড়াশোনা থেকে দূরে থাকার পর আবারো বই হাতে তুলে নিয়েছিলেন সাদিয়া বেগম। সংসারের দায়িত্ব, দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই