গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

ডিসেম্বরে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০০:১০ এএম ২০২৬
ডিসেম্বরে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
ছবি

ফাইল ছবি

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলার, যা ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে এসেছিলে। এটি এখনো দেশের সর্বোচ্চ রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডও ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স। তবে, এবার বিজয়ের মাস (ডিসেম্বর ২০২৫) সেই দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ভেঙে নতুন রেকর্ড স্থাপন করেছে।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড গড়লো ডিসেম্বর। সদ্যবিদায়ী মাসটির পুরো সময়ে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি এবং গত বছরের ডিসেম্বরে আসা ২৬৪ কোটি ডলারের তুলনায় ৫৯ কোটি ডলার বেশি। উল্লেখ্য, গত নভেম্বরের রেমিট্যান্স ছিল ২৮৯ কোটি ডলার।

এদিকে, ডিসেম্বর ২০২৫ মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলারের রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার—আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

ওআ/আপ্র/০১/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী
০৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের দাম বাড়ানোর ধাক্কায় সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি ২০২৬-২৭...

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা
০৭ অক্টোবর ২০২৬

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা

ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টা...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
০৭ অক্টোবর ২০২৬

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল...

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বিপণিবিতান
০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বিপণিবিতান

দুর্গাপূজার বেচাকেনা বাড়াতে দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই