গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

১১ জুন সংসদে নতুন বাজেট উপস্থাপন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:০৩ এএম ২০২৬
১১ জুন সংসদে নতুন বাজেট উপস্থাপন
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে ১১ জুন (বৃহস্পতিবার) বেলা ৩টায়। ওই দিন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম বাজেট উপস্থাপন করবেন। 

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্যান্য বছর বাজেট প্রস্তাবনা পেশ করা হয় জুন মাসের প্রথম সপ্তাহে। তবে এবার জুন মাসের প্রথম সপ্তাহে কোরবানির ঈদের ছুটি পড়ায় দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস অর্থাৎ বৃহষ্পতিবার নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের দিন ধার্য হয়েছে।

তবে বাজেটের আকার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাকবাজেট আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। 

সকলের মতামতের ভিত্তিতে বাজেটের আকার চূড়ান্ত করে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহষ্পতিবার সংসদে উপস্থাপন করা হবে।

গত বছরের ২ জুন সংসদ না থাকায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এসি/আপ্র/২৫/০৩/২০২৬

 



 

সংশ্লিষ্ট খবর

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার
০৮ অক্টোবর ২০২৬

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার

চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এস...

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী
০৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের দাম বাড়ানোর ধাক্কায় সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি ২০২৬-২৭...

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা
০৭ অক্টোবর ২০২৬

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা

ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টা...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
০৭ অক্টোবর ২০২৬

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই