গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ০০:০০ এএম ২০২৬
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম
ছবি

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে টানা তিন দিন ধরে বেড়েই চলছে তেলের দাম। এর মধ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান যুদ্ধ আরো বিস্তৃত হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধে তেলের সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বৃদ্ধি করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) গ্রিনিচ মান সময় ০৪:০০ এ ব্রেন্ট ক্রুড ফিউচারের প্রতি ব্যারেলের দাম দুই দশমিক দুই শতাংশ বেড়ে হয়েছে ৭৯ দশমিক ৪৪ ডলার।

এর আগে গতকাল সোমবার অপরিশোধিত তেলের দাম গিয়ে ঠেকেছিলো ৮২ দশমিক ৩৭ ডলারে, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।

দাম বেড়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও। আজ ডব্লিউটিআই ক্রুডের ব্যারেলপ্রতি দাম এক দশমিক ১৭ ডলার বা এক দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২ ডলার ৪০ সেন্ট। এর আগে ২০২৫ সালের জুনে এ তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ছিলো।

যুক্তরাজ্যভিত্তিক অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘তেলের দাম দ্রুত কমার কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালি কার্যত বন্ধ এবং ইরান মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করছে। সংঘাত যত দীর্ঘসময় ধরে চলবে দাম আরো বাড়বে।’

এসি/০৩/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার
০৮ অক্টোবর ২০২৬

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার

চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এস...

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী
০৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের দাম বাড়ানোর ধাক্কায় সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি ২০২৬-২৭...

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা
০৭ অক্টোবর ২০২৬

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা

ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টা...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
০৭ অক্টোবর ২০২৬

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই