গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিশুকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে শিক্ষকের আনন্দানুভূতি ঘিরে তীব্র ক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৪৪ এএম ২০২৬
শিশুকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে শিক্ষকের আনন্দানুভূতি ঘিরে তীব্র ক্ষোভ
ছবি

অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন -ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন এক শিক্ষক। ভিডিওতে শিশুটির মুখে বারবার বেত ঢুকিয়ে দেওয়ার দৃশ্য দেখা যায়। ওই ভিডিওর সঙ্গে শিক্ষক নিজেই লিখেছেন, ‘পিচ্চি পোলাপানকে কান্না করাতে ভালোই লাগে’। ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের একটি মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

জানা গেছে, মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের ভিডিওটি শিক্ষক নিজেই ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি গত ১৬ জুলাই ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি ভিডিওটি সরিয়ে ফেলেন এবং নিজের সামাজিক যোগাযোগমাধ্যম হিসাব বন্ধ করে দেন।

ভিডিওতে দেখা যায়, কান্নারত শিশুটির মুখে শিক্ষক বারবার বেত ঢুকিয়ে দিচ্ছেন। আতঙ্ক ও যন্ত্রণায় শিশুটির কান্না আরো বেড়ে যায়। শিশুটি হাত দিয়ে বেত সরানোর চেষ্টা করলেও শিক্ষক তা বন্ধ করেননি।

সমালোচনার মুখে অভিযুক্ত শিক্ষক শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। তিনি বলেন, ভিডিওটি তিনিই ধারণ ও প্রকাশ করেছেন। তার দাবি, শিশুটি পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে না পেরে কান্না করছিল। কান্না থামানোর জন্য তিনি ‘দুষ্টামি করে’ মুখে লাঠি ধরেছিলেন। তিনি বলেন, বিষয়টি এভাবে উপস্থাপিত হবে, তা তিনি ভাবেননি এবং এ ঘটনায় তার ভুল হয়েছে।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান হোসেনকে প্রায় দুই মাস আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মঞ্জুর আহমেদ বলেন, চাকরিচ্যুতির পর ইমরান পূর্বে ধারণ করা বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।

তিনি জানান, ইমরান হোসেন একজন সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক ভিডিও নির্মাতা ছিলেন। শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সময় তার আচরণে বিভিন্ন অসংগতি দেখা যায়। শিক্ষার্থীদের সঙ্গে অশিক্ষকসুলভ আচরণ, অকারণে শাস্তি দেওয়া এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।

মাদ্রাসা কর্তৃপক্ষের তথ্যমতে, বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে এবং অভিযুক্ত শিক্ষকও সেখানে কর্মরত নেই।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত শিক্ষককে প্রায় দুই মাস আগে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিনি রায়পুরে অবস্থান করছেন না। ভুক্তভোগী শিশু বা তার পরিবারের সদস্যদের আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শিশু শিক্ষার্থীর প্রতি এমন আচরণ নিয়ে সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা, শিক্ষকদের আচরণবিধি এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
সানা/আপ্র/১৯/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনখেতে, ভালো ফলনের আশা কৃষকের
০৫ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনখেতে, ভালো ফলনের আশা কৃষকের

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক বৃষ্টিতে আমনখেতে ফিরেছে প্রাণ। ধানে ফুল...

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০৫ সেপ্টেম্বর ২০২৬

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আকরাম হোসেন: নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পা...

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে