গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

খুলনায় গলা কেটে ভ্যানচালক হত্যা, তদন্তে পুলিশ

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১০:৪২ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ০১:৩১ এএম ২০২৬
খুলনায় গলা কেটে ভ্যানচালক হত্যা, তদন্তে পুলিশ
ছবি

ছবি সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় যাত্রীবেশী দুর্বৃত্তদের হাতে গলা কেটে নিহত হয়েছেন এক ভ্যানচালক। হত্যার পর তাঁর ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমির ভট্ট (৪০) দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে সমির কয়েকজন যাত্রীকে নিয়ে মোল্লাডাঙা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। পথে যাত্রীবেশী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

সমিরের গোঙানির শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সমির নামে এক ভ্যানচালকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “হত্যাকাণ্ডস্থলের কিছু দূর থেকে নিহতের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। হত্যা করে দুর্বৃত্তরা তাঁর ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

সম্প্রতি খুলনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। গত বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রূপসার জাবুসা এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হাসান শেখ ওরফে বিহারী হাসানের মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় খুলনা নগরের রূপসা নতুন বাজার বেড়িবাঁধ এলাকায় দশম শ্রেণির এক ছাত্রী গুলিবিদ্ধ হন।

এর আগে ২ জুলাই নগরের লবণচরা থানার আশীবিঘা বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাতুল শেখ নামে এক তরুণ আহত হন। ২৯ জুন রাতে নগরের গল্লামারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন রফিকুল ইসলাম নামে আরেক ব্যক্তি।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ২৩ মাসে খুলনায় ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ডের সংখ্যা ১৯। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে।
সানা/আপ্র/৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
০৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্ব...

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া
০৭ অক্টোবর ২০২৬

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই